পাকিস্তান থেকে আসা যাবতীয় ডাক পরিষেবা স্থগিত করল ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: পাকিস্তান থেকে ভারতে এবং ভারত থেকে পাকিস্তানে যাবতীয় আমদানি-রফতানি বন্ধ করেছে কেন্দ্র। শনিবার ভারত সরকারের যোগাযোগ মন্ত্রকের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার পাকিস্তান থেকে আকাশপথে এবং স্থলপথে সব ধরণের ডাক ও পার্সেল আদান-প্রদান স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। ২২শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও জেলায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ২৫ জন ছিলেন পর্যটক, ১ জন ছিলেন কাশ্মীরী। তারপরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সরকার পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ করেছে। যার মধ্যে রয়েছে ১৯৬০ সালে হওয়া ঐতিহাসিক সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত, পাকিস্তানি নাগরিকদের জন্য জারি করা সমস্ত বিশেষ ভিসা বাতিল, পাকিস্তানি বিমান সংস্থাগুলির জন্য ভারতের আকাশসীমা বন্ধ করা এবং অমৃতসরের আত্তারি-ওয়াঘা সীমান্ত বন্ধ করার মতো পদক্ষেপ।

২৩ এপ্রিল পহেলগাঁও সন্ত্রাসী হামলার ঠিক একদিন পরে, সরকার ভারতে নিযুক্ত পাকিস্তানের শীর্ষ সামরিক অ্যাটাশেদের অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করে দেশ ত্যাগের নির্দেশ দেয়। ভারতও পাকিস্তান থেকে নিজস্ব সামরিক অ্যাটাশেদের প্রত্যাহার করে এবং ইসলামাবাদে অবস্থিত হাই কমিশনে কর্মী সংখ্যা কমিয়ে দেয়।

ইসলামাবাদ থেকে মেল আদান-প্রদান স্থগিত করার সিদ্ধান্তটি এসেছে “সাইবার গ্রুপ HOAX1337” এবং “ন্যাশনাল সাইবার ক্রু”-এর মতো পাকিস্তান-ভিত্তিক হ্যাকিং গোষ্ঠীগুলি নাগরোটা এবং সুনজুয়ানের আর্মি পাবলিক স্কুলের ওয়েবসাইটগুলিকে হ্যাক করার একদিন পর। হ্যাকাররা পহেলগাম সন্ত্রাসী হামলার শিকারদের উপহাস করে বার্তা দিয়ে ওয়েবসাইটগুলিকে বিকৃত করার চেষ্টা করেছিল।

শনিবারই ভারতের পক্ষ থেকে নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তান থেকে সকল প্রকার আমদানি রফতানি। শনিবার বাণিজ্য মন্ত্রকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “পাকিস্তানে উৎপন্ন বা রফতানি করা সমস্ত পণ্যের প্রত্যক্ষ বা পরোক্ষ আমদানি বা রফতানি (তা অবাধে আমদানিযোগ্য বা রফতানিযোগ্য হোক না কেন) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হল। জাতীয় নিরাপত্তা এবং জননীতির স্বার্থে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিষেধাজ্ঞার যে কোনও ব্যতিক্রমের জন্য ভারত সরকারের পূর্ব অনুমোদনের প্রয়োজন হবে।”

‘রাবণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার