মঙ্গলে অবসর রাজীব কুমারের, পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার বাছতে সোমে বৈঠক

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার অবসর নিচ্ছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। আর তাঁর জায়গায় নয়া মুখ্য নির্বাচন কমিশনার বেছে নিতে আগামী সোমবারই (১৭) জরুরি বৈঠকে বসতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের কমিটি। ওই কমিটির বাকি দুই সদস্য হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ও কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘাওয়াল। সূত্রের খবর, পরবর্তী প্রধান নির্বাচন কমিশনারের জন্য ইতিমধ্যেই বেশ কয়েকজনের নামের তালিকা তৈরি করেছে সার্চ কমিটি। ওই তালিকা থেকেই রাজীব কুমারের উত্তরসূরি হিসাবে কাউকে বেছে নেওয়া হবে। কে পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পান, তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দেশের রাজনৈতিক মহল।

এদিন রীতি ছিল, কোনও মুখ্য নির্বাচন কমিশনার অবসরে গেলে, তাঁর পরিবর্তে যিনি প্রবীণ নির্বাচন কমিশনার থাকবেন তিনিই শীর্ষ পদে বসবেন। সেই হিসাবে জ্ঞানেশ কুমারের ওই পদে বসার কথা। কিন্তু মোদি সরকারের এক সিদ্ধান্তে তা হচ্ছে না। আসলে নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে বরাবরই রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে। নির্বাচনকে প্রভাবিত করতে নিজেদের পছন্দের কোনও প্রাক্তন আমলাকে নির্বাচন কমিশনার পদে নিয়োগ করার অভিযোগ উঠছে। গত ২০২৩ সালের মার্চ মাসে দেশের শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, দেশে নির্বাচন কমিশনারদের নিয়োগ করবে একটি কমিটি। আর সেই কমিটির সদস্য হিসাবে থাকবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতা। সুপ্রিম কোর্টের এই পদক্ষেপকে ‘ঐতিহাসিক’ বলেছিল বিরোধী দলগুলি। কিন্তু মোদি সরকার তাতে সিঁদূরে মেঘ দেখেছিল। তড়িঘড়ি সরকার প্রস্তাবিত কমিটি থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম ছাঁটাই করে ‘প্রধানমন্ত্রীর প্রতিনিধি এক কেন্দ্রীয় মন্ত্রী’র নাম নিয়োগ কমিটিতে ঢোকাতে সংসদের শীতকালীন অধিবেশনে ‘চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড আদার ইলেকশন কমিশনারস’ (অ্যাপয়েন্টমেন্ট, কন্ডিশনস অফ সার্ভিসেস অ্যান্ড টার্মস অফ অফিস) বিল ২০২৩’ পাশ করানো হয়েছিল। যার ফলে নির্বাচন কমিশনের কাজের ধারা সম্পর্কে সড়গড় নন, এমন আমলাও সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার পদে নিযুক্ত হতে পারবেন।

ওই নয়া বিধি অনুযায়ী রাজীবের বিকল্প বেছে নিতে সার্চ কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি বর্তমান দুই নির্বাচন কমিশনার জ্ঞানেশ এবং সুখবীর সিংহের পাশাপাশি অন্য নামও সম্ভাব্য মুখ্য নির্বাচন কমিশনারদের তালিকায় রেখেছে। দেশের যিনি নতুন মুখ্য নির্বাচন কমিশনার হবেন তিনিই চলতি বছরের শেষের দিকে বিহার এবং আগামী বছরের গোড়ার দিকে পশ্চিমবঙ্গ, তামিলনাডু, অসম ও কেরলের বিধানসভার ভোট পরিচালনা করবেন।

প্রসঙ্গত ২০২২ সালের মে মাসে মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব নিয়েছিলেন বিজেপি ঘনিষ্ঠ আমলা হিসাবে পরিচিত রাজীব কুমার। গত পৌনে তিন বছরে রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও লোকসভা ভোট এবং কর্নাটক, তেলঙ্গানা, মধ্যপ্রদেশ,  ছত্তিশগড়, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, জম্মু-কাশ্মীর সহ একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচন পরিচালনা করেছেন। তবে বার বারই বিতর্কে জড়িয়েছেন তিনি। মূলত বিজেপির হয়ে সরাসরি কাজ করার অভিযোগ উঠেছে রাজীবের বিরুদ্ধে।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?