দেখতে থাকুন বদলে যাচ্ছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘মণিপুরে আগুন জ্বালিয়ে রাখতে চান মোদি’, ফের বিস্ফোরক রাহুল

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মণিপুরে অশান্তির আগুন নেভাতে চান না। বরং জ্বালিয়ে রাখতে চান। শুক্রবার সাংবাদিক সম্মেলনে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন রাহুল গান্ধি। প্রাক্তন কংগ্রেস সভাপতি এদিন মণিপুর ইস্যুতে মোদিকে আক্রমণ করতে গিয়ে বলেন, ‘গতকাল বৃহস্পতিবার সংসদে অনাস্থা প্রস্তাবের উপরে ১৩৩ মিনিট জবাবি ভাষণ দিয়েছেন মোদিজি। কিন্তু মণিপুর নিয়ে ব্যয় করেছেন মাত্র দু’মিনিট। শুধু তাই নয়, মণিপুরের অশান্তির কথা বলতে গিয়ে ঠাট্টাও করেছেন।’

এদিন মণিপুরে তিন মাস ধরে চলা জাতি হিংসার জন্য ফের কেন্দ্রের বিজেপি সরকারকে কাঠগড়ায় তুলেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। তাঁর কথায়, ‘শুরুতেই যদি সিনা মোতায়েন করা হতো, তাহলে হিংসা এতদূর ছড়াত না। দু’দিনের মধ্যেই সেনাবাহিনী অশান্তি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারত। কিন্তু প্রধানমন্ত্রী অশান্তির আগুন নেভাতে বারণ করেছেন। তিনি আগুন নেভাতে চাননি। বরং জ্বালিয়ে রাখতে চেয়েছেন। তাই অশান্তির আগুন ক্রমাগত ছড়িয়েছে।’

 মণিপুরে যে হিংসাত্মক ঘটনা ঘটেছে তা তাঁর ১৯ বছরের রাজনৈতিক জীবনে আগে কখনও দেখেননি বলে উল্লেখ করে ওয়ানাডের সাংসদ বলেন, ‘বাস্তবে দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে মণিপুর। একদিকে কুকিরা, অন্যদিকে মেইতেইরা। কোনও জনগোষ্ঠীই পরস্পরকে আর বিশ্বাস করে না। এক গভীর অবিশ্বাস সৃষ্টি হয়েছে দুই পক্ষের মধ্যে।’ মণিপুরে শান্তি ফেরানো নিয়ে সরকারকে কোনও পরামর্শ দেবেন কিনা জানতে চাওয়া হলে রাহুল বলেন, ‘সরকারকে পরামর্শ দেওয়া আমার কাজ নয়। তাছাড়া প্রধানমন্ত্রী মোটেও আমাসর চেহারা পছন্দ করেন না।’

Published by:

Share Link:

More Releted News:

তাপপ্রবাহে পুড়ছে মহারাষ্ট্র, হিটস্ট্রোকের বলি অটোচালক

শুশ্রূষার জন্য ছাড়তে হয়েছিল চাকরি, অসুস্থ মাকে চারতলা থেকে ফেলে দিল গুণধর ছেলে

রোদের মধ্যে গেটে বাঁধা ৫ বছরের নাতনি, চাকরি গেল পুলিশকর্মী দিদার

‘সন্তান চাইলে স্ত্রীকে পাঠাও’, TCS কাণ্ডে বিস্ফোরক অভিযোগ কর্মীর

ভয়াবহ দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে, লরি ও বোলেরোর মুখোমুখি সংঘর্ষে মৃত ৮ তীর্থযাত্রী

CBSC-র দশম শ্রেণীর ফলাফল প্রকাশ, কীভাবে জানবেন রেজাল্ট?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ