গুজরাতের পোরবন্দরে ভেঙে পড়ল সমুদ্র সেনার হেলিকপ্টার, নিহত ৩

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ল সমুদ্র সেনার হেলিকপ্টার। রবিবার গুজরাতের পোরবন্দরে প্রশিক্ষণ চলার সময় বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। হেলিকপ্টারটিতে ২ জন পাইলট সহ ৩ জন উপস্থিত ছিলেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় ৩ জনই নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত  হয়েছিল ২ জন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান তাঁরা। এদিকে ঘটনার সময় হেলিকপ্টার থেকে ঝাঁপ দেওয়া তৃতীয় ব্যক্তিও নিহত হয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন যান্ত্রিক গোলযোগের কারণে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। ইতিমধ্যেই  ঘটনার তদন্তে নেমেছে ভারতীয় কোস্ট গার্ড। জানা গিয়েছে উপকূলরক্ষী বাহিনীর অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (এএলএইচ) ছিল এটি। প্রতি দিন নিয়মমাফিক মহড়া দেওয়া হত এই হেলিকপ্টারে। রবিবারও মহড়া চলছিল। সেই সময়েই পোরবন্দর বিমানবন্দরে ভেঙে পড়ে হেলিকপ্টারটি।

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা। এই নিয়ে অত্যন্ত ভয়ে পেয়ে আছেন প্রত্যক্ষদর্শীরা। তাঁরা জানাচ্ছেন, হেলিকপ্টারটি ওড়ার কিছু ক্ষণের মধ্যেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে বিমানবন্দরের রানওয়েতে। এরপরই দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। রবিবার (৫ জানুয়ারী )দুপুর ১২টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক।

উল্লেখ্য, এই প্রথম নয়, ২০২৪ সালের ২ সেপ্টেম্বরেও উপকূলরক্ষী বাহিনীর আরও একটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার মহড়ার সময়েই আরব সাগরে ভেঙে পড়েছিল। ওই দুর্ঘটনায় ৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছিল। কিন্তু তিন জনের কোন হদিশ পাওয়া যায় নি।

 

কোমরে দড়ি বেঁধে তাম্রলিপ্ত পুরসভায় নিয়ে যাওয়া হল প্রাক্তন চেয়ারম্যান চঞ্চল খাঁড়াকে

ইন্সটাগ্রামে আখ বিক্রেতার অনুসারীর সংখ্যা দেখে তাজ্জব নেটদুনিয়া

হেলমেট মাথায় আদালত চত্বরে হাজির তৃণমূল নেতা খোকন দাস

‘দীর্ঘদিন দেশের হয়ে খেলতে চাই’, নিজের স্বপ্নের কথা জানালেন বৈভব

ডিম ও বেকিং ছাড়া সহজেই বানিয়ে ফেলুন ক্রিমি ম্যাঙ্গো আমন্ড পুডিং

মাথায় টিকা, মনে ভক্তি, IPL-এর চ্যাম্পিয়ন হয়েই প্রেমানন্দ মহারাজের দরবারে বিরাট-অনুষ্কা

৯ বছরের দাম্পত্যে নাকি ইতি টানছেন কনীনিকা? গুজবে কী বললেন অভিনেত্রী?

আইসক্রিম বানাবেন, কিন্তু কোন আমে আসবে আসল ক্রিমি টেক্সচার জানেন কী?

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

লক্ষ্মীর ভান্ডারের বিরাট দুর্নীতি, নদিয়ায় প্রায় দু’শো জন পুরুষের নাম ফাঁস

অগ্ন্যাশয় ক্যান্সারের চিকিৎসায় নয়া দিগন্ত, বেঁচে থাকার সময় দ্বিগুণ করতে পারে নতুন ওষুধ

ঘরেই বানিয়ে নিন রেস্তরাঁ স্টাইল ফ্রেঞ্চ ফ্রাই, ৭ টিপস জানলে বদলে যাবে স্বাদ