জরুরি অবস্থার কথা তুলে কংগ্রেসকে খোঁচা এম কে স্ট্যালিনের

কংগ্রেসের সঙ্গে গত কয়েকদিন ধরেই দুরত্ব বাড়িয়ে চলেছেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই জোট সঙ্গী কংগ্রেসের সঙ্গে দুরত্ব বাড়াচ্ছেন ডিএমকে সুপ্রিমো তথা তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। শনিবার দলীয় এক কর্মসূচিতে গিয়ে ইন্দিরা গান্ধির জরুরি অবস্থা সমর্থন না জানানোর অপরাধে কীভাবে তাঁর বাবার নেতৃত্বাধীন ডিএমকে সরকারকে ক্ষমতা হারাতে হয়েছিল, সেই পুরনো কথাই নতুন করে তুলে এনেছেন করুণানিধি পুত্র। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘জরুরি অবস্থার কথা তুলে পরোক্ষে কংগ্রেসকেই খোঁচা দিয়েছেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী। সুকৌশলেই পুরনো কাসুন্দি ঘেঁটেছেন তিনি।’

এদিন মারিনায় দলীয় এক কর্মসূচিতে গিয়ে আচমকাই জরুরি আবস্থার প্রসঙ্গ উত্থাপন করেন স্ট্যালিন। তাঁর কথায়, ‘দেশের স্বার্থে নয়, নিজেকে সঙ্কট থেকে বাঁচাতে ১৯৭৫ সালে জরুরি অবস্থা জারি করেছিলেন ইন্দিরা গান্ধি। জরুরি অবস্থা জারির পরেই সমর্থন চেয়ে বাবাকে (এম করুণানিধি) ফোন করেছিলেন তিনি। রাজ্যে তখন ডিএমকে’র সরকার ছিল। বাবাকে ইন্দিরাজি বলেই ফেলেছিলেন, ‘যদি জরুরি অবস্থাকে সমর্থন না জানানো হয়, তাহলে সরকার ভেঙে দেওয়া হবে।’ বাবা ওই হুমকির কাছে মাথানত করেননি। তিনি জরুরি অবস্থার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। বিধানসভায় জরুরি অবস্থার বিরুদ্ধে প্রস্তাবও পাশ করিয়েছিলেন। আর তার জন্য ত‍ৎকালীন ডিএমকে সরকারকে ভেঙে দিয়েছিলেন ম্যাডাম গান্ধি।’

আচমকাই কেন পুরানো কাসুন্দি ঘাঁটলেন তার ব্যাখ্যা দিতে গিয়ে তামিলনাডুর মুখ্যমন্ত্রী বলেন, ‘বাবা (প্রয়াত এম করুণানিধি) কখনও ক্ষমতার পরোয়া করতেন না। শুধু সাধারণ মানুষ ও দেশের স্বার্থই তাঁর কাছে প্রাধান্য পেত।’

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি