চিন্নাস্বামীতে পদপিষ্টের ঘটনায় আরসিবি ও বিসিসিআইকে কাঠগড়ায় তুলল কর্নাটক সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: আইপিএল ২০২৫ মরশুমে পঞ্জাব কিংসকে হারিয়ে জয়ের শিরোপা এসেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে। সেদিনের জয় যেন কলঙ্কিত হয়েছে পরের দিন বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ঘটে যাওয়া পদদলিত হওয়ার ঘটনায়। বুধবার কর্নাটক সরকার এই ঘটনায় পদদলিত হয়ে ১১ জনের মৃত্যুর জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এবং ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) সরাসরি দায়ী করেছে। হাইকোর্টকে জানিয়েছে যে এই অনুষ্ঠানের জন্য কোনও অনুমতি চাওয়া হয়নি। আয়োজকরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে “গোটা বিশ্বকে আমন্ত্রণ” জানিয়েছিলেন।

রাজ্যের পক্ষে থেকে সওয়াল করছিলেন অ্যাডভোকেট জেনারেল শশী কিরণ শেঠি। তিনি আদালতে এই ঘটনার জন্য আরসিবির দিকেই আঙুল তুলেছেন। রাজ্য সরকার এই ঘটনার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) দায়ী করেছে এই যুক্তি দিয়ে যে, এই ইভেন্টের নিরাপত্তা, গেট এবং টিকিট ব্যবস্থাপনার বিষয়ে আরসিবি এবং বিসিসিআইয়ের মধ্যে একটি চুক্তি হয়েছিল। স্টেডিয়ামে কুচকাওয়াজ বা বিজয় উদযাপন অনুষ্ঠানের জন্য কোনও আনুষ্ঠানিক অনুমতি চাওয়া হয়নি। আরসিবি আর বিসিসিআই শুধু তথ্য প্রদান করেছিল। অ্যাডভোকেট জেনারেল বলেন, আয়োজকরা কমপক্ষে সাত দিন আগে শোভাযাত্রা এবং ইভেন্ট লাইসেন্সের জন্য আবেদন না করে আইন লঙ্ঘন করেছেন।

তিনি আরও যোগ করেন যে, কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ) থেকে রাজ্য সরকার শুধু একটি বিজ্ঞপ্তিপত্র পেয়েছিল। অনুষ্ঠানের জন্য অনুমতি চাওয়ার জন্য কোনও আনুষ্ঠানিক অনুরোধ পায়নি। শশী কিরণ শেঠি রীতিমতো আরসিবিকে ধুয়ে দিয়ে বলেন, “ওরা আদালতে অপবিত্র হাত নিয়ে এসেছেন। ওরা এটিকে একটি সরকারি অনুষ্ঠান বলে চালানোর চেষ্টা করেছে। অথচ এটি তা ছিল না। এটি ছিল আরসিবির ব্যক্তিগত অনুষ্ঠান।”

অ্যাডভোকেট জেনারেল আরও বলেন, টিকিট বা প্রবেশের প্রোটোকল স্পষ্ট না করেই আরসিবি সমস্ত ভক্তদের বিজয় কুচকাওয়াজে যোগদানের জন্য উৎসাহিত করে একাধিক সোশ্যাল মিডিয়া পোস্ট করে। স্টেডিয়ামে মাত্র ৩৩,০০০ লোকের থাকার ব্যবস্থা থাকলেও, গেটে প্রায় সাড়ে তিন থেকে চার লক্ষ লোক জড়ো হয়েছিল।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা