ওমান উপকূলে ভারতীয় নাবিকদের জাহাজে হামলার খবর ‘ভুয়ো’, স্পষ্ট জানাল বিদেশমন্ত্রক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ওমান উপকূলের কাছে ভারতীয় নাবিকদের বহনকারী একটি বাণিজ্যিক জাহাজে হামলার খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিল বিদেশমন্ত্রক (MEA)। শনিবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, সংশ্লিষ্ট জাহাজের সমস্ত নাবিক নিরাপদে রয়েছেন এবং হামলার কোনও ঘটনা ঘটেনি।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, খবর প্রকাশের পরই সরাসরি ‘লিয়াকি ফ্রিডম’ জাহাজের মাস্টারের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁর কাছ থেকেই নিশ্চিত হওয়া যায় যে জাহাজের সমস্ত কর্মী নিরাপদে আছেন এবং হামলার খবর সম্পূর্ণ মিথ্যা। এর আগে বিভিন্ন মাধ্যমে দাবি করা হয়েছিল, ওমান উপকূলের কাছে ভারতীয় নাবিকদের নিয়ে চলা ‘লিয়াকি ফ্রিডম’ নামে একটি জাহাজ মার্কিন হামলার শিকার হয়েছে। সেই খবর ঘিরে নাবিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। এদিকে, ফরওয়ার্ড সিমেন্স ইউনিয়ন অব ইন্ডিয়া জানিয়েছিল যে জাহাজটির ভিএইচএফ রেডিওর মাধ্যমে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। যদিও জাহাজটির অবস্থান ট্র্যাক করা গিয়েছিল বলে দাবি করে সংগঠনটি। পরে বিদেশ মন্ত্রকের ব্যাখ্যার পর পরিস্থিতি পরিষ্কার হয়।

আরও পড়ুনঃ আমেরিকার সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তি হলেই হরমুজের দরজা খুলে দেবে ইরান

উল্লেখ্য, চলতি মাসে ওমান উপসাগর ও হরমুজ প্রণালী এলাকায় একাধিক বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা সামনে এসেছে। ১০ জুন ‘এমটি সেট্টেবেলো’ নামের একটি ট্যাঙ্কারের ইঞ্জিন কক্ষে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে তিন ভারতীয় নাবিকের মৃত্যু হয়। উদ্ধার করা হয় ২১ জনকে। পরের দিন ‘এমটি জলবীর’ নামের আরেকটি জাহাজেও হামলার অভিযোগ ওঠে। যদিও ওই জাহাজের ২০ জন নাবিকই নিরাপদ ছিলেন। এছাড়া ৮ জুন ‘ম্যারিভেক্স’ নামের একটি ট্যাঙ্কারেও হামলার ঘটনা ঘটে বলে জানা যায়।ক্রমাগত উত্তেজনার আবহে ‘লিয়াকি ফ্রিডম’-এ হামলার খবর ছড়িয়ে পড়লেও, বিদেশ মন্ত্রকের স্পষ্ট বার্তা,  জাহাজটি সম্পূর্ণ নিরাপদ এবং ভারতীয় নাবিকদের নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই।

কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত পড়ুয়া সহ প্রায় ২৯

শুক্রে সুমিত রায়কে নিয়ে মেদিনীপুরের উদ্দেশে রওনা CID-র, আজই পেশ আদালতে

সুমিত রায়কে মেদিনীপুরে নিয়ে যাচ্ছেন CID আধিকারিকরা, হাজির করানো হবে আদালতে

BRICS Summit 2026: দুর্গে পরিণত দিল্লি! নজরদারিতে থাকছে ১৫ হাজার পুলিশ ও ৫০০ CCTV

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই গ্রেফতার কংগ্রেস নেতা

ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ৫, আহত আট শিশু সহ ৬৭

এক ধাক্কায় অনেকটাই সস্তা, ২৫ হাজারের কমেই মিলছে Vivo V40e 5G

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’