মহারাষ্ট্রের পর দিল্লি, আইফোনের কিস্তির টাকা জোগাড় করতে না পারায় মরণঝাঁপ শিক্ষকের

Share:

নিজস্ব প্রতিনিধি: কোনও জিনিস কিনলে মাসিক কিস্তি বা ইএমআই-এর আর্থিক চাপ কতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে, মহারাষ্ট্রের পর এবার দিল্লির একটি ঘটনায় তা সামনে এল। মাসিক আয় কমে যাওয়ায় আইফোনের কিস্তি মেটাতে না পেরে দক্ষিণ-পূর্ব দিল্লির যমুনা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন ৩০ বছর বয়সী এক নৃত্যশিক্ষক। শুক্রবার রাতে কালিন্দী কুঞ্জের একটি ঘাটে ঘটনাটি ঘটে। তবে পুলিশের তৎপরতায় প্রাণে বেঁচে যান তিনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নৃত্যশিক্ষকের নাম দীপক কুমার। দক্ষিণ দিল্লির কালিন্দী কুঞ্জের একটি ঘাট থেকে রাত সাড়ে ৮ টা নাগাদ তিনি যমুনায় ঝাঁপ দেন। ঘটনাটি নজরে আসে পুলিশের। সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়। কিছুক্ষনের মধ্যেই জলে তাঁকে হাবুডুবু খেতে দেখা গেলে একটি উদ্ধারকারী নৌকা পাঠানো হয়। পরে উদ্ধারকারীরা তাঁকে জল থেকে নিরাপদে তুলে আনেন। জানা গিয়েছে, দীপক দক্ষিণ-পূর্ব দিল্লির ওখলা এলাকার বাসিন্দা। নৃত্যশিক্ষক হিসেবে কাজ করার পাশাপাশি তিনি বাগান পরিচর্যাও করেন। স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে তাঁর সংসার। পুলিশের কাছে তিনি জানিয়েছেন, গত কয়েক মাসে তাঁর মাসিক আয় উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। ফলে আইফোনের মাসিক কিস্তি পরিশোধ করা ক্রমশ কঠিন হয়ে উঠছিল। আর্থিক চাপ থেকেই মানসিকভাবে ভেঙে পড়ে তিনি এমন চরম সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেন বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন: টালিগঞ্জের বেআইনি নির্মাণে বুলডোজার অভিযানের উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঘটনার পর দীপককে কাউন্সেলিং দেওয়া হয়। পরে তাঁর স্ত্রী এবং শ্যালককে থানায় ডেকে বিষয়টি নিয়ে কথা বলে পুলিশ। কাউন্সেলিংয়ের পর তাঁকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।অন্যদিকে, একই দিনে মহারাষ্ট্রেও আইফোনের ইএমআই ঘিরে একটি মর্মান্তিক ঘটনার খবর সামনে এসেছিল। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, আইফোনের কিস্তি দিতে না পারায় ১৮ বছর বয়সী এক যুবকের সঙ্গে তাঁর বাবা-মায়ের বিবাদ হয়েছিল। সেই ঘটনার জেরে পাহাড়ের চূড়া থেকে পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয় বলে প্রথমে জানা যায়।

‘যত বড়ই নেতা হোক, তোলাবাজি করলে দল তার পাশে নেই’, সাফ জনালেন সুকান্ত

বন্যার জলে ডুবে রাস্তা! দরজা দিয়ে ভেলা বানিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হল গর্ভবতী মহিলাকে, তারপর…

‘অন্নপূর্ণা যোজনায় অন্তর্ঘাতের চেষ্টা করেছে তৃণমূল,’ বিস্ফোরক দাবি শমীকের

মুখে গামছা বেঁধে দিনে দুপুরে তৃণমূলনেত্রীর বাড়িতে তাণ্ডব দুষ্কৃতীদের

গোবিন্দাকে নিয়ে কুরুচিকর ভিডিও বানালেই গুণতে হবে ১০০ কোটি টাকা!

ভয়ঙ্কর ঘটনা নিউইয়র্কে! পিৎজা ডেলিভারির সময় বন্দুকবাজের গুলিতে মৃত্যু ভারতীয় যুবকের

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

আউট হয়েই মেজাজ হারিয়ে শ্রীলঙ্কার পেসারকে গুঁতো যশস্বীর, শাস্তির মুখে পড়বেন ভারতীয় ওপেনার?

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

‘অন্নপূর্ণার টাকা না পেয়ে কে কোথায় আত্মহত্যা করছেন খতিয়ে দেখা দরকার’, পরামর্শ দিলীপের

তীব্র গরমের পর ফের নিম্নচাপের চোখরাঙানি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

মহারাষ্ট্রের পর দিল্লি, আইফোনের কিস্তির টাকা জোগাড় করতে না পারায় মরণঝাঁপ শিক্ষকের

টালিগঞ্জের বেআইনি নির্মাণে বুলডোজার অভিযানের উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

‘নেতিবাচক সংস্কৃতির বদল হয়েছে রাজ্যে,’ বাম-তৃণমূলকে ঠুকে দাবি মুখ্যমন্ত্রীর