গোবিন্দাকে নিয়ে কুরুচিকর ভিডিও বানালেই গুণতে হবে ১০০ কোটি টাকা!

বহুদিন ধরেই পারিবারিক অশান্তির মধ্যে রয়েছেন বলিউডের 'হিরো নং ওয়ান' গোবিন্দা। হাঁটুর বয়সী মারাঠি অভিনেত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্কে রয়েছেন নায়ক, তা নিয়েই বিতর্ক তুঙ্গে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বহুদিন ধরেই পারিবারিক অশান্তির মধ্যে রয়েছেন বলিউডের ‘হিরো নং ওয়ান’ গোবিন্দা। হাঁটুর বয়সী মারাঠি অভিনেত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্কে রয়েছেন নায়ক, তা নিয়েই বিতর্ক তুঙ্গে। সম্প্রতি ওই অভিনেত্রীর সঙ্গে বিমানবন্দরে দেখা গিয়েছিল গোবিন্দাকে। তা নিয়েই নায়কের প্রেমের জল্পনা আরও দৃঢ় হয়েছে। গত বছরেই স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে গোবিন্দার ৩৭ বছরের সংসার ভাঙার গুঞ্জন উঠেছিল। যদিও সুনীতা নিজেই এই গুজব উড়িয়ে দিয়েছিলেন। আর দিন কয়েক আগে তিনি গোবিন্দার বিরুদ্ধে ডিভোর্সের আবেদনও প্রত্যাহার করে নিয়েছেন। যাতে স্পষ্ট, তাঁদের ডিভোর্স হচ্ছে না। এবার এই মিডিয়ার প্রচার নিয়েই হুঁশিয়ারি দিলেন অভিনেতা। একটি বিজ্ঞপ্তি জারি করে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি করলেন হিরো নং ওয়ান।

অভিনেতার জারি করা বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে, তাঁর  ব্যক্তিগত জীবন সম্পর্কে প্রকাশিত প্রতিবেদনগুলি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। তাঁর ব্যাক্তিগত বিষয় নিয়ে আর যদি কোনও ব্যক্তি, গণমাধ্যম সংস্থা, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং কন্টেন্ট ক্রিয়েটর কুরুচিকর ভিডিও আপলোড করেন, তাঁর পরিবারকে ভুলভাবে উপস্থাপন করার চেষ্টা করেন, তাহলে দায়ীদের বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলা দায়ের করা হবে এবং ১০০ কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণ চাওয়া হবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা অন্যান্য ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে অভিনেতার কণ্ঠস্বর, ছবি, পরিচয়, প্রতিচ্ছবিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা যাবে না বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এতে ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩ এবং তথ্য প্রযুক্তি আইন, ২০০০-এর বিধান উল্লেখ করা হয়েছে।

এদিকে গত ১৯ অগস্ট, গোবিন্দার ম্যানেজার শশী সিনহা জানিয়েছেন, সুনীতা বান্দ্রা পারিবারিক আদালত থেকে তাঁর বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহার করে নিয়েছেন। মামলাটি দুই বছর ধরে বিচারাধীন ছিল। যা দম্পতির বিয়ে নিয়ে কয়েকমাস ধরে চলা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছে। একই দিনে সুনীতাকে তাঁর ছেলে যশবর্ধন আহুজার সঙ্গে বান্দ্রা পারিবারিক আদালতে দেখা গিয়েছিল। এ বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তিনি কেন আদালতে এসেছেন, তখন সুনীতা বলেছিলেন, তিনি আদালতে জন্মদিন মানাতে এসেছিলেন। এদিকে সম্প্রতি, সুনীতা ও রাখি সাওয়ান্তের একটি কথোপকথন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। যেখানে সুনীতা দাবি করেন যে, গোবিন্দা তাঁর ‘রূপা’ ছবির সহ-অভিনেত্রী রানি স্বর্ণকরকে বিয়ে করার পরিকল্পনা করছেন জানতে পেরে তিনি বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহার করে নিয়েছেন। তবে তাঁর এই দাবির সত্যতা প্রমাণিত হয়নি। গোবিন্দার ম্যানেজার অভিনেতার দ্বিতীয় বিয়ের পরিকল্পনার কথা অস্বীকার করেছেন। 

‘যত বড়ই নেতা হোক, তোলাবাজি করলে দল তার পাশে নেই’, সাফ জনালেন সুকান্ত

বন্যার জলে ডুবে রাস্তা! দরজা দিয়ে ভেলা বানিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হল গর্ভবতী মহিলাকে, তারপর…

‘অন্নপূর্ণা যোজনায় অন্তর্ঘাতের চেষ্টা করেছে তৃণমূল,’ বিস্ফোরক দাবি শমীকের

মুখে গামছা বেঁধে দিনে দুপুরে তৃণমূলনেত্রীর বাড়িতে তাণ্ডব দুষ্কৃতীদের

ভয়ঙ্কর ঘটনা নিউইয়র্কে! পিৎজা ডেলিভারির সময় বন্দুকবাজের গুলিতে মৃত্যু ভারতীয় যুবকের

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

মহারাষ্ট্রের পর দিল্লি, আইফোনের কিস্তির টাকা জোগাড় করতে না পারায় মরণঝাঁপ শিক্ষকের

আউট হয়েই মেজাজ হারিয়ে শ্রীলঙ্কার পেসারকে গুঁতো যশস্বীর, শাস্তির মুখে পড়বেন ভারতীয় ওপেনার?

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

‘অন্নপূর্ণার টাকা না পেয়ে কে কোথায় আত্মহত্যা করছেন খতিয়ে দেখা দরকার’, পরামর্শ দিলীপের

তীব্র গরমের পর ফের নিম্নচাপের চোখরাঙানি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

টালিগঞ্জের বেআইনি নির্মাণে বুলডোজার অভিযানের উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

‘নেতিবাচক সংস্কৃতির বদল হয়েছে রাজ্যে,’ বাম-তৃণমূলকে ঠুকে দাবি মুখ্যমন্ত্রীর

বিয়ের পর থেকেই চলত নির্যাতন, প্রতিরক্ষা মন্ত্রকের অন্তঃসত্ত্বা কর্মীর মৃত্যুতে চাঞ্চল্য