খিদে পেয়েছে? এবার থেকে ট্রেনের আসনেই পৌঁছে যাবে চব্য-চষ্য-লেহ্য-পেয়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রেলযাত্রা আরও আরামদায়ক করতে বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) চালু করেছে নতুন ‘ই-প্যান্ট্রি’ পরিষেবা। এই পরিষেবার মাধ্যমে এখন ২৫টি মেল ও এক্সপ্রেস ট্রেনে যাত্রীরা আগেই অনলাইনে খাবার ও প্যাকেজড পানীয় জল বুক করতে পারবেন। ভ্রমণের সময় খাবার সরাসরি পৌঁছে যাবে যাত্রীর সিটে।

ই-প্যান্ট্রি পরিষেবার বৈশিষ্ট্য:

•অনলাইনে আগেই খাবার বুক করার সুবিধা

•খাবার সরাসরি সিটে ডেলিভারি

•IRCTC ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে পরিষেবা

কীভাবে অর্ডার করবেন?

•টিকিট বুকিংয়ের সময় বা পরে অর্ডার করা যাবে

•SMS/ইমেলে MVC কোড পাওয়া যাবে ট্রেনে কোড দেখালেই খাবার ডেলিভারি

কোন যাত্রীরা সুবিধা পাবেন

•কনফার্ম টিকিট

•RAC টিকিট

পরিষেবা চালু হয়েছে যে ট্রেনগুলিতে

•স্বাধীন সেনানি এক্সপ্রেস

•পূর্বা এক্সপ্রেস

•নেট্রাবতী এক্সপ্রেস

•পুরুষোত্তম এক্সপ্রেস সহ আরও অনেক ট্রেন | 

এই পরিষেবা মূলত সেই সব ট্রেনের জন্য চালু করা হয়েছে, যেখানে টিকিটের সঙ্গে খাবার দেওয়া হয় না। IRCTC দীর্ঘদিন ধরেই রেল ক্যাটারিং, পর্যটন পরিষেবা এবং অনলাইন টিকিট বুকিং পরিচালনা করে আসছে। আধুনিক প্রযুক্তির সাহায্যে যাত্রী পরিষেবা আরও উন্নত করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। ই-প্যান্ট্রি পরিষেবা ব্যবহার করাও খুব সহজ। প্রথমে এই পরিষেবা পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল বিবেক এক্সপ্রেসে। ভালো সাড়া পাওয়ার পর এখন ধাপে ধাপে আরও ২৫টি গুরুত্বপূর্ণ ট্রেনে চালু করা হয়েছে। স্বাধীন সেনানি এক্সপ্রেস, পূর্বা এক্সপ্রেস, নেট্রাবতী এক্সপ্রেস, পুরুষোত্তম এক্সপ্রেসসহ একাধিক ট্রেনে ইতিমধ্যেই পরিষেবা শুরু হয়েছে। রেলের মতে, যেখানে ক্যাটারিং সুবিধা নেই, সেখানে এই পরিষেবা যাত্রীদের জন্য বিশেষ উপকারী হবে। ভবিষ্যতে যাত্রীদের চাহিদা অনুযায়ী আরও বেশি ট্রেনে এই পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে।

জমি দুর্নীতি মামলায় সুমিতকে জেরায় উঠে এল আরও ৩ কুশীলবের নাম

ভোট না দিলে ‘নরকে যাবেন’, রিপাবলিকানদের উদ্দেশ্যে বড় বার্তা ট্রাম্পের

উ‍ৎসবের মরশুমে বাড়িতেই ‘মুগ পুলি’ বানিয়ে পরিজনদের চমকে দিন

চায়ের আড্ডায় গুজরাতি স্বাদ! রইল মশলাদার বাদাম পকোড়ার রেসিপি

দুর্গাপুজোর আগেই সুখবর, ‘৩৩টি শিল্পের জন্য জমি দিচ্ছে রাজ্য,’ জানালেন মুখ্যমন্ত্রী

রাতের অন্ধকারে ২২ বছরের যুবককে ধারালো অস্ত্র দিয়ে এলপাথাড়ি কোপ, হাড়হিম ঘটনা দিল্লিতে

চেনা পদে বিরতি, এবার বাড়িতেই বানান স্পাইসি চিংড়ির আচার

‘ধার্মিক হিসেবে মণ্ডপে মাছ-মাংস খেতে বারণ করেছি,’ বিতর্কের মাঝে সাফাই বাগেশ্বরের

ভূগর্ভে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান, বাড়ছে উদ্বেগ

কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত পড়ুয়া সহ প্রায় ২৯

ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

ব্যবসায়ী খুনে বড় পদক্ষেপ, লালবাজারে জেরার পর গ্রেফতার ট্রাফিক সার্জেন্ট ও সিভিক ভলান্টিয়ার

‘বাড়ি যেতে চাই’, আদালতের বাইরে আকুতি পাকিস্তানে ধর্মান্তরিত দুই নাবালিকা হিন্দু বোনের

শামিকে বিশেষ উপহার বৈভবের, আবেগে কাঁদলেন তারকা পেসার