দেশ জুড়ে ডাউন IRCTC অ্যাপ ও ওয়েবসাইট, দীপাবলির আগে সমস্যার সম্মুখীন লক্ষ লক্ষ মানুষ

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন দীপাবলি এবং ছট পুজোর ছুটিকে কাজে লাগিয়ে কাছে পিঠে ঘুরে আসতে চান অনেকেই। কিন্তু ভ্রমণ ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ। যারা ট্রেনের টিকিট বুক করার চেষ্টা করছেন তাঁদের কপালে দুর্ভোগ। IRCTC ওয়েবসাইট ডাউন হয়ে রয়েছে। অনেক IRCTC ইউজার  তাদের টিকিট রিজারভেশন করতে গিয়েও পারছেন না। সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে একের পর এক স্ক্রিনশটে।

স্ক্রিনশটে দেখা যাচ্ছে IRCTC ওয়েবসাইটে টিকিট বুক করতে গেলেই লেখা আসছে, “সার্ভারটি সাময়িকভাবে আবেদন গ্রহণে অক্ষম। এরর কোড ১০৯।” প্রথম দিকে অসুবিধা হলেও ইন্টারনেট ইউজাররা বিষয়টিকে হালকাভাবে নিয়েছিলেন। ওয়েবসাইটটি বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে নানা মিম ভাইরাল হচ্ছিল। অনেকে এই বিভ্রাট নিয়ে রসিকতা করেছিলেন।

আইআরসিটিসি প্ল্যাটফর্মে প্রযুক্তিগত সমস্যার মুখোমুখি হওয়ার ঘটনা এই প্রথম নয়। অতীত সময়ে আইআরসিটির বিভ্রাট এবং প্রযুক্তিগত ত্রুটি যাত্রীদের হতাশ করেছে। বিশেষ করে ছুটর মরশুমে যেখানে মানুষ ভ্রমণ করতেই ভালবাসেন সেই সময় IRCTC’র ওয়েবসাইট ডাউন হওয়ায় মারাত্মক সমস্যার সৃষ্টি হয়।

এদিন সকাল ১০টা নাগাদ ডাউন হয়ে যায় IRCTC অ্যাপ এবং ওয়েবসাইট। ঘণ্টাখানেকের জন্য পরিষেবা বিঘ্নিত হয়েছে বলে কর্তৃপক্ষের পক্ষ থেকে  জানানো হয়েছিল। কিন্ততু সময় পেরিয়ে গিয়েও ওপেন হয়নি সাইট এবং অ্যাপ। তৎকাল টিকিট বুকিংয়ের সময়ই IRCTC অ্যাপ এবং ওয়েবসাইট আচমকা ডাউন হয়ে গিয়েছে বলে অভিযোগ।

তবে সমস্যা সমাধানে এগিয়ে এসেছে IRCTC। এই বিষয়ে বিশেষ উদ্যোগ নিয়েছে তারা। ওয়েবসাইট ও অ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে টিকিট বাতিল কিংবা টিডিআর করার জন্য 8044647999 অথবা 8035734999 নম্বরে ফোন করা যাবে। এছাড়াও etickets@rcte.co.in ইমেল আইডিতেও জানানো যাবে।

ব্যাঙ্কে ভুয়ো কাগজ দেখিয়ে কোটি কোটি টাকার প্রতারণা, হাওড়া থেকে গ্রেফতার ৩

ইরানে ফের মার্কিন হামলায় নিহত ৩০, আহত ২৬০

পুজোর লাইনেই অঞ্জলি সারতে হবে ভক্তদের, তারাপীঠ মন্দিরের নিয়মে আর কী কী বদল হল?

স্যালাডের পাতায় লুকিয়ে থাকতে পারে বিপজ্জনক পরজীবী! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ইন্ডিয়া জোটকে ধাক্কা দিয়ে ডিলিমিটেশন বিলকে সমর্থনের পথে শরদের এনসিপি

জেনে নিন বাড়িতেই নরম তুলতুলে ছানার কোফতা বানানোর সহজ রেসিপি

একই সংস্থাকে বারবার বরাত নয়! সরকারি টেন্ডারে বড় বদল, দফতরগুলিকে কড়া নির্দেশ নবান্নের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

ধর্মতলায় নয়, কালীঘাট তৃণমূলের শহিদ সমাবেশের জন্য তিনটি স্থান বেছে দিল কলকাতা হাইকোর্ট

জোর করে খাওয়ানো হোক সোনম ওয়াংচুককে! অনশনের ১৮তম দিনে আদালতে দায়ের মামলা

রাশিয়ার তেল নিয়ে স্বস্তি, ভারতের উপর শুল্ক ৫০০ থেকে ১০০ শতাংশে কমাল আমেরিকা

রেস্তরাঁর স্বাদ এবার বাড়িতেই! সহজ উপায়ে বানিয়ে ফেলুন তন্দুরি চিকেন রোল

গ্রেফতারি এড়াতে শর্তহীন রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

যৌতুকের বাইক ফেরত চাইলেন মহিলা, থানার বাইরে হাতাহাতি দম্পতির! ভাইরাল ভিডিও