বজরংবলীর জন্য ৫৬ ভোগের আয়োজন, নিবেদন করা হল পাঁচ হাজার কেজির লাড্ডু

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশ জুড়ে পালিত হচ্ছে হনুমান জয়ন্তী। জব্বলপুরের পাঁচমাথা মন্দিরও ব্ব্যতিক্রম নয়। এখানে হনুমান জয়ন্তীর বিশেষ দিনে মন্দিরে ৫৬ রকমের ভোগ এবং ৫,০০০ কেজি ওজনের একটি বিশাল লাড্ডু দিয়ে মহা থালি প্রস্তুত করা হয়েছে। রজত জয়ন্তী উপলক্ষে, হনুমান মন্দির সেবা সমিতি এবং মহিলা মণ্ডল তিন দিনের এক বিশাল আয়োজন করয়েছে।

এই থালি “বৈচিত্র্যের মধ্যে ঐক্য”-এর ধারণাকে প্রতিফলিত করে, যা আঞ্চলিক প্রিয় খাবারগুলিকে একই থালায় একত্রিত করেছে। এর মধ্যে কাশ্মীরের ড্রাই ফ্রুটস,  গুজরাটের ফাফদা-জালেবি এবং ধোকলা, উত্তর প্রদেশের লাইয়া, বেনারসি পান, লস্যি, বেলপানা, এমনকি বিহারের সিগনেচার লিট্টি-চোখাও রয়েছে।

ANI-এর সাথে কথা বলতে গিয়ে, জগদ্গুরু রাঘব দেবাচার্য বলেছেন, “হনুমানজির শক্তিই আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কে। ঠিক যেমন তিনি ভগবান রামের সাথে হেঁটে তাঁর উদ্দেশ্য খুঁজে পেয়েছিলেন, আমরাও হনুমানজির আত্মার সাথে সংযুক্ত থেকে আমাদের হিন্দু পরিচয় বুঝতে এবং প্রকাশ করতে পারি।”

বিশেষ থালি সম্পর্কে বলতে গিয়ে ভক্তদের সংযোজন, “এই থালায় দেশের প্রতিটি প্রান্ত থেকে আসা খাবারের সমাহার রয়েছে। কাশ্মীর থেকে আমরা ড্রাই ফ্রুটস, গুজরাট থেকে ফাফদা, জালেবি এবং ধোকলা পাঠিয়েছি। উত্তরপ্রদেশ থেকে লায়িয়া পাঠানো হয়েছে, বেনারসের বিখ্যাত পান, লস্যি এবং বেল শরবত, এবং বিহারের লিট্টি চোখাও এই থালির অংশ। প্রতিটি খাবার ভালোবাসার সাথে প্রস্তুত করা হয়েছে।”

হনুমান জয়ন্তী আসলের বজরংবলী হনুমানের জন্মতিথি। হিন্দু ধর্মে চৈত্র পূর্ণিমা তিথিতে এটি পালিত হয়। এই দিনটি চৈত্র পূর্ণিমা নামেও পরিচিত। এই শুভ উপলক্ষে বিশ্বজুড়ে ভক্তরা উপবাস রাখেন এবং বজরংবলিকে ভোগ নিবেদন করেন। ভক্তরা হনুমানের সঙ্গে গভীর সংযোগ স্থাপনের জন্য হনুমান মন্ত্র জপ করেন।

‘নিট বিক্ষোভের সময়ে দায়ের ১৩ FIR নিয়ে পদক্ষেপ নয়’, সুপ্রিম কোর্টে জানাল দিল্লি পুলিশ

আমিরশাহির বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

বোলপুরে গাড়ি থামিয়ে তল্লাশিতেই মিলল বিদেশি মুদ্রা-নগদ! আটক টুলু মণ্ডলের আত্মীয় সহ ৩

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত

দিনের আলোয় ছ’মাসের শিশুকে অপহরণ! তারপর পুলিশের অভিযানে যা ঘটল…

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

উৎসবের মুখে স্বস্তি যোগ্য শিক্ষকদের, সুুপ্রিম নির্দেশে ৩১ মে পর্যন্ত চাকরি বহাল

মাগুরার আট বছরের শিশুর ধর্ষণ-হত্যা মামলায় দিদির শ্বশুরের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে দমকলকে নিয়ে হানা দিল পুলিশ

‘পুরনো শাবানা জেগে উঠেছে’, সিজেপি-র বিক্ষোভে সামিল হওয়ায় স্ত্রীকে নিয়ে গর্বিত জাভেদ আখতার

‘চাকরি ফেরালে ভগবান রূপে পুজো, নাহলে…’ মুখ খুললেন শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস