জয়ললিতার মৃত্যুর জন্য বান্ধবী শশীকলা ও চিকিৎসককে কাঠগড়ায় তুলল তদন্ত কমিশন

যদিও অ্যাপলো হাসপাতালের পক্ষ থেকে তদন্ত কমিশনের প্রতিবেদনকে পক্ষপাতদুষ্ট হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: এআইডিএমকে সুপ্রিমো (Aiadmk Supremo) তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার (J Jayalalithaa) মৃত্যুর জন্য বান্ধবী শশীকলা (VK Sashikala) ও দায়িত্বপ্রাপ্ত চিকি‍ৎসককে দায়ী করল তদন্ত কমিশন। এমনকী চেন্নাইয়ের অ্যাপলো হাসপাতালের (Appolo Hospital) ভূমিকা নিয়েও বিস্তারিত তদন্তের সুপারিশ করেছে কমিশন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে গঠিত কমিশনের রিপোর্ট নিয়েই কার্যত তোলপাড় দ্রাবিড়ভূমের রাজনীতি। যদিও অ্যাপলো হাসপাতালের পক্ষ থেকে তদন্ত কমিশনের প্রতিবেদনকে পক্ষপাতদুষ্ট হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।

২০১৭ সালে এআইএডিএমকে সুপ্রিমো জয়ললিতার (J Jayalalithaa) মৃত্যুর পরেই চিকি‍ৎসায় গাফিলতির অভিযোগ ওঠে। এমনকী প্রয়াত নেত্রীর ঘনিষ্ঠ বান্ধবী শশীকলার  (VK Sashikala) ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে জয়া আম্মার দলের একাংশ। শেষ পর্যন্ত মাদ্রাজ হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ অরুমুগাস্বামীর (Justice A Arumughaswamy) নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করেন ত‍ৎকালীন মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী (E Palaniswamy)। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুর পিছনে কোনও গাফিলতি রয়েছে কিনা, কোনও ষড়যন্ত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখে রিপোর্ট জমা দিতে বলা হয়।

গত অগস্টে তামিলনাডু সরকারের কাছে জয়ললিতার (J Jayalalithaa) মৃত্যু নিয়ে বিস্তারিত রিপোর্ট পেশ করেন অবসরপ্রাপ্ত বিচারপতি এ অরুমুগাস্বামী। আজ তামিলনাডু বিধানসভায় ওই রিপোর্ট পেশ করা হয়। রিপোর্টে ত‍ৎকালীন তামিলনাডুর মুখ্যসচিব রামমোহন রাও, ত‍ৎকালীন স্বাস্থ্যমন্ত্রী বিজয় ভাস্কর সম্পর্কে বিরূপ মন্তব্য করা হয়েছে। এমনকী যে হাসপাতালে চিকি‍ৎসাধীন ছিলে এআইএডিএমকে সুপ্রিমো সেই অ্যাপলো হাসপাতালের চেয়ারম্যান প্রতাপ রেড্ডির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তিনি জেনেশুনে জয়ললিতার শারীরিক অবস্থা সম্পর্কে মিথ্যে কথা বলেছিলেন। কেন মিথ্যে কথা বলা হয়েছিল, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্তের সুপারিশ করা হয়েছে।

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তের ঢল, রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৫, নিখোঁজ ৮৭

কাঠমান্ডু-অন্নপূর্ণা বেস ক্যাম্প, পুজোতে নেপালের কোন রুট নিরাপদ?

কলকাতার পাশেই ‘হলিউড হিলস’! ভোরের এই দৃশ্য দেখলে চোখ ফেরাতে পারবেন না

খিদে পেলেই পেটে অদ্ভুত শব্দ! জেনে নিন কেন এমন হয়?

কয়েকশো বছর আগের কোনও যুদ্ধক্ষেত্র যেন আচমকাই ফিরে আসে পুজোর উঠোনে

কৌশিকী অমাবস্যায় পরিবারে তুমুল ঝামেলা হওয়ার সম্ভাবনা, দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে…………

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর