নদিয়ার হোগলবেড়িয়ায় বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি কৃষক, পাল্টা গুলি বিজিবি’র

Share:

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া: পশ্চিমবঙ্গের নদিয়া জেলার হোগলবেড়িয়া সীমান্তে বিএসএফ ও বাংলাদেশে সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের মধ্যে গুলি-পাল্টা গুলির লড়াই চলেছে। বিএসএফের গুলিতে বাংলাদেশি এক কৃষক আহত হয়েছেন। ওই ঘটনায় সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর পদস্থ আধিকারিকরা পতাকা বৈঠকে বসেন। ওই বৈঠকে নিরস্ত্র গ্রামবাসীদের উপরে বিএসএফের গুলি চালানোর ঘটনায় প্রতিবাদ জানায় বিজিবি।

শনিবার (১০ অক্টোবর) কুষ্টিয়া- ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানিয়েছেন, ‘এদিন সকাল সাড়ে নয়টা নাগাদ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্তে নিজের জমিতে চাষ করছিলেন সাহাজুল ইসলাম। ওই সময় আচমকাই  নদিয়া জেলার হোগলবাড়িয়া থানার নাসিরাপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফের জওয়ানরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সাহাজুল গুলিবিদ্ধ হন। খবর পেয়ে জামালপুর ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে পাল্টা গুলি চালালে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত কৃষককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।’

দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের মধ্যে গুলি-পাল্টা গুলি চালানোর ঘটনায় আতঙ্ক ছড়ায় সীমান্তের গ্রামগুলিতে। অনেকেই প্রাণ ভয়ে সীমান্ত ছেড়ে পালাতে শুরু করেন। উত্তেজনা প্রশমনে সাড়ে এগারোটা নাগাদ পতাকা বৈঠকে বসেন দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর পদস্থ কর্তারা। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পরে অবৈধ বাংলাদেশিদের পুশব্যাক নিয়ে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে চরম উত্তেজনা চলছে। বহু জায়গায় বিএসএফের পুশ ব্যাক পরিকল্পনাকে রুখে দিয়েছে বিজিবি জওয়ানরা। শুধু তাই নয়, বিএসএফ যাদের ফেরত পাঠাচ্ছে, তাদের পাল্টা ভারতের দিকে ঠেকে দিচ্ছেন বিজিবি জওয়ানরা।

Flydubai-কাণ্ডে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল NIA

উমার আগমন থেকে বরণ, শাড়ির বুননেই দুর্গাপুজোর গল্প! দাম শুনলে চমকে যাবেন

অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ দিল্লি হাইকোর্টের, কোন মামলায়?

ঢাকায় রবীন্দ্রনাথ-সত্যজি‍ৎ রায়দের গ্রাফিতিতে চুনকালি লেপে দিল পাকিস্তানপন্থীরা

সপ্তমীতে হয় সিঁদুর খেলা, দেবীর সঙ্গে নেই কার্তিক ও গণেশ, রায়বাড়ির পুজোয় রয়েছে চমক

যাত্রীদের জন্য সুখবর! অবশেষে সফলভাবে সম্পন্ন বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ মেট্রোর ট্রায়াল রান

৯ টাকার ছোলে ভাটুরে বিক্রি করে ১০০ কোটি সাম্রাজ্য তিন বন্ধুর

ককরোচদের আন্দোলনে সামিল, দিল্লি পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

নদিয়ার হোগলবেড়িয়ায় বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি কৃষক, পাল্টা গুলি বিজিবি’র

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

রেজিনগরের ফল নিয়ে ভুল তথ্য, অভিষেকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের

জন্মদিনের কেক কাটার পরের দিনই রহস্যমৃত্যু, তড়িঘড়ি সৎকারের আগে থামাল পুলিশ

সুপ্রিম কোর্টের আইনজীবীদের আটক দিল্লি পুলিশের, প্রধান বিচারপতির দ্বারস্থ বার অ্যাসোসিয়েশন