যাত্রীদের জন্য সুখবর! অবশেষে সফলভাবে সম্পন্ন বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ মেট্রোর ট্রায়াল রান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মহালয়ার দিন কলকাতার মেট্রো যাত্রীদের জন্য সুখবর। অরেঞ্জ লাইনের সম্প্রসারিত অংশে সফল ভাবে সম্পন্ন হল বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত প্রথম ট্রায়াল রান। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে এবার এই পথে মেট্রো পরিষেবা চালুর সম্ভাবনা আরও জোরাল হল। সব কিছু ঠিকঠাক এগোলে আগামী ২৫ ডিসেম্বর, বড়দিনের সময় থেকেই কবি সুভাষ বা নিউ গড়িয়া থেকে সরাসরি সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হতে পারে।

দীর্ঘদিন ধরে চিংড়িঘাটা এলাকায় কাজ আটকে থাকায় অরেঞ্জ লাইনের সম্প্রসারণ কার্যত থমকে ছিল। প্রায় আড়াই বছর ধরে ঝুলে থাকা সেই জট কাটিয়ে সম্প্রতি কাজের গতি বাড়ে। মাত্র ৯০ দিনের মধ্যে চিংড়িঘাটায় ৩৬৬ মিটার অংশ-সহ সংলগ্ন রেলপথের কাজ শেষ করা হয়। তার পরেই শনিবার বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রোর পরীক্ষামূলক যাত্রা সম্পন্ন হয়েছে। বর্তমানে অরেঞ্জ লাইনে কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার পথে যাত্রী পরিষেবা চালু রয়েছে। নতুন অংশটি যুক্ত হলে এই পথে মেট্রো চলাচলের পরিধি ১৫ কিলোমিটারেরও বেশি হবে। সম্প্রসারিত পথে গৌরকিশোর ঘোষ, নলবন এবং সেক্টর ফাইভ স্টেশনও রয়েছে।

আরও পড়ুনঃ ফেরত দিতে হবে ‘স্বাস্থ্য সাথী’, ‘আয়ুষ্মান ভারত’ কার্ড! বড় নির্দেশিকা নবান্নের, কারা রয়েছেন তালিকায়?

নতুন এই পরিষেবা চালু হলে নিউ গড়িয়া থেকে সল্টলেকের তথ্যপ্রযুক্তি কেন্দ্রে যাতায়াত অনেক সহজ হবে। বিশেষত সেক্টর ফাইভে কর্মরত বহু মানুষের সময় বাঁচবে, কমতে পারে সড়কপথের যানজটের চাপও। তবে ট্রায়াল রান সফল হলেও এখনই যাত্রী পরিষেবা শুরু হচ্ছে না। বাণিজ্যিক ভাবে মেট্রো চালানোর আগে রেলওয়ে সেফটি কমিশনারের প্রয়োজনীয় ছাড়পত্র পেতে হবে। সেই অনুমোদন মিললেই পরবর্তী পদক্ষেপ করবে মেট্রো কর্তৃপক্ষ। ফলে বড়দিনে নতুন পথে মেট্রো সফরের আশায় দিন গুনছেন যাত্রীরা।

Flydubai-কাণ্ডে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল NIA

উমার আগমন থেকে বরণ, শাড়ির বুননেই দুর্গাপুজোর গল্প! দাম শুনলে চমকে যাবেন

অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ দিল্লি হাইকোর্টের, কোন মামলায়?

ঢাকায় রবীন্দ্রনাথ-সত্যজি‍ৎ রায়দের গ্রাফিতিতে চুনকালি লেপে দিল পাকিস্তানপন্থীরা

সপ্তমীতে হয় সিঁদুর খেলা, দেবীর সঙ্গে নেই কার্তিক ও গণেশ, রায়বাড়ির পুজোয় রয়েছে চমক

৯ টাকার ছোলে ভাটুরে বিক্রি করে ১০০ কোটি সাম্রাজ্য তিন বন্ধুর

নদিয়ার হোগলবেড়িয়ায় বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি কৃষক, পাল্টা গুলি বিজিবি’র

ককরোচদের আন্দোলনে সামিল, দিল্লি পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

যাত্রীদের জন্য সুখবর! অবশেষে সফলভাবে সম্পন্ন বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ মেট্রোর ট্রায়াল রান

রেজিনগরের ফল নিয়ে ভুল তথ্য, অভিষেকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের

জন্মদিনের কেক কাটার পরের দিনই রহস্যমৃত্যু, তড়িঘড়ি সৎকারের আগে থামাল পুলিশ