ফুচকা বানাতে পা দিয়ে মাখছে ময়দা, দিচ্ছে হারপিক …  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গৃহকর্মী প্রস্রাব দিয়ে খাবার বানানোর ঘটনা সামনে আসার পর উঠে এল আরও  এক চাঞ্চল্যকর ভিডিও। এবার ঝাড়খণ্ডের গাড়োয়া দুই ব্যক্তি ফুচকা তৈরির জন্য পা দিয়ে ময়দা মাখছেন। ইতিমধ্যেই এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ঝাড়খণ্ড পুলিশ দুই অভিযুক্তকে আটক করেছে বলে খবর।

ঘটনাটি ঘটেছে মাঝিয়ান বাজার থানা এলাকায়। সেখানে দুই দোকানদার ফুচকা বানানোর জন্য পা দিয়ে ময়দা মাখছেন। শুধু তাই নয় ফুচকার স্বাদ বাড়ানোর জন্য হারপিক এবং ইউরিয়া সারও ব্যবহার করেছে বলে  অভিযুক্ত দোকানদার জানিয়েছেন পুলিশকে। ইতিমধ্যেই এই  ভিডিও ছড়িয়ে  পড়তে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ।

আরও পড়ুনঃ ৮ বছর ধরে প্রস্রাব  দিয়ে ময়দা মেখে চরম সর্বনাশ ! এরপর …

এই ঘটনার ভিডিও করা অরবিন্দ যাদব জানিয়েছেন, কয়েকদিন আগে  কাজিন আংশু ও রাঘবেন্দ্রের সঙ্গে ঝগড়া হয়েছিল।  সেইসময় তিনি এই পা দিয়ে ময়দা মাখার ভিডিও  করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেন। আর তাতেই সামনে আসে এই জঘন্য কর্মকাণ্ড। স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকাশ কুমার জানান, অভিযুক্ত দুজনই উত্তরপ্রদেশের বাসিন্দা। আংশু ঝাঁসি জেলার সেসা গ্রামের বাসিন্দা এবং রাঘবেন্দ্র জালাউন জেলার নুরপুর গ্রামের বাসিন্দা। তাদের কাছ থেকে একটি সাদা রঙের কঠিন পদার্থ পাওয়া গেছে, যা অ্যালুম বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

বাঘ-হাতি নয়, শুঁয়োপোকা র ভয়ে বাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তিতে মদত ছিল তৃণমূলের? ধৃত আফরোজকে ঘিরে বাড়ছে সন্দেহ

ফ্রিজে নেই মাছ-মাংস? বানিয়ে ফেলুন দই কাটলেট, রইল রেসিপি

‘আন্দোলনের নামে উৎপাত চলেছে, দেশের মানুষ বুঝে গিয়েছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

মাত্র সামান্য উপকরণেই বানিয়ে ফেলুন সুস্বাদু গুঁড়ো দুধের পরোটা, রইল রেসিপি

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

‘ককরোচ জনতা পার্টিকে আরও দীর্ঘ পথ যেতে হবে’, ভিডিও বার্তা অভিজিতের

‘পিওকে ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয়’, কার্গিল দিবসে স্পষ্ট বার্তা রাজনাথের

শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, মন ভারাক্রান্ত শুভেন্দুর

সাগরে গভীর নিম্নচাপ, ভারী বৃষ্টির জেরে ভাসবে গোটা বাংলা

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

বিশ্বকাপের হারের পর প্রথমবার প্রকাশ্যে এলেন মেসি, কোথায় দেখা গেল?

সবুজসাথী’র নাম বদলে হচ্ছে সারথি, নীলের বদলে গেরুয়া সাইকেল পাবেন পড়ুয়ারা

বিধবার সঙ্গে প্রেম করে যুবকের মর্মান্তিক পরিণতি! খাল থেকে উদ্ধার দেহ