‘কাশ্মীর ফাইলস’ সন্ত্রাসীদের ষড়যন্ত্র, দাবি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর

এই সিনেমা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বানানো হয়েছে যাতে কাশ্মীরী পণ্ডিতরা ভয়ে কোনওদিন কাশ্মীরে ফেরত যেতেই না পারেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমাটি নিয়ে বিতর্ক যেন থামতেই চাইছে না। শুক্রবার সকালেই জানা যায় এই সিনেমার পরিচালক বিবেক অগ্নিহোত্রী সিনেমাটি পর্দায় মুক্তি পাওয়ার পর থেকেই একাধিক হুমকি পাচ্ছেন। তাই শেষ পর্যন্ত পরিচালকের সুরক্ষার্থে তাঁকে ‘Y’ ক্যাটাগরির সুরক্ষা দিচ্ছে কেন্দ্র। আর তার ঠিক পরপরই বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মন্তব্যে আবারও দানা বেঁধেছে বিতর্ক। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাঁঝির দাবি, কাশ্মীর ফাইলস সিনেমাটি সন্ত্রাসবাদীদের চক্রান্ত হতে পারে। এই সিনেমা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বানানো হয়েছে যাতে কাশ্মীরী পণ্ডিতরা ভয়ে কোনওদিন কাশ্মীরে ফেরত যেতেই না পারেন।

শুক্রবার এক টুইট বার্তায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাঁঝি এই আশঙ্কা প্রকাশ করে বলেছেন যে, ‘দ্য কাশ্মীর ফাইলস ছবিটি সন্ত্রাসীদের একটি গভীর ষড়যন্ত্র হতে পারে, যাতে এই চলচ্চিত্রটি দেখানোর মাধ্যমে সন্ত্রাসীরা কাশ্মীরি পণ্ডিতদের মধ্যে ভয় পুনঃস্থাপন করতে পারে এবং সেই ভয়ে যাতে কাশ্মীরি পণ্ডিতরা আর কোনওদিন কাশ্মীরে ফিরে না আসে।’ 

উল্লেখ্য, পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমাটি মুক্তির আগে থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে। কিন্তু সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকেই এই সিনেমা নিয়ে বিজেপি সরকারের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। কাশ্মীর ফাইলস মুক্তির কয়েকদিন পরেই এই সিনেমার পরিচালক এবং কলাকুশলীদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। এমনকি সংসদে দাঁড়িয়েও তিনি এই সিনেমার ব্যাপক প্রশংসা করেন এবং সকল বিজেপি সাংসদেরই সিনেমাটি দেখার অনুরোধ করেন। ইতিমধ্যেই ছত্তিশগড়, অসমের মতো একাধিক রাজ্যে এই সিনেমাটি করমুক্ত ঘোষণা করা হয়েছে। এমনকি বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও এই তার রাজ্যে দ্য কাশ্মীর ফাইলসকে করমুক্ত ঘোষণা করেছে। 

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩