Jammu –Kashmir: উপত্যকায় প্রথম মাল্টিপ্লেক্স, মঙ্গলবার থেকে সাধারণের প্রবেশ

দেখানো হবে আমির খান অভিনীত লাল সিং চাড্ডা।

Share:

নিজস্ব প্রতিনিধি, জম্মু: মাল্টিপ্লেক্স এবার জম্মু-কাশ্মীরেও।

রবিবার সেই মাল্টিপ্লেক্সের উদ্বোধন করলেন উপরাজ্যপাল মনোজ সিনহা। একই দিনে তিনি দুটো মাল্টিপ্লেক্সের উদ্বোধন করেন। একটি মাল্টিপ্লেক্স পুলওয়ামায়, দ্বিতীয়টি সোপিয়ানে। মঙ্গলবার থেকে শুরু হবে নিয়মিত ছবির প্রদর্শন। এই মাল্টিপ্লেক্স তৈরি করেছে যৌথভাবে রাজ্য যুব দফতর এবং জেলা প্রশাসন।

রাজ্যপাল পরে টুইট করে মাল্টিপ্লেক্স উদ্বোধনের খবর দেন। নিজের টুইটার হ্যান্ডেলে তাঁর টুইট – আজ রবিবার এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী রইল জম্মু-কাশ্মীর। স্বাধীনতার ৭৫ বছর বাদে এই প্রথম জম্মু-কাশ্মীর পেল প্রথম মাল্টিপ্লেক্স। একটা নয়, দুটো মাল্টিপ্লেক্স। সিনেমা দেখতে যারা ভালোবাসেন, পরিবারকে নিয়ে যারা সিনেমাহলে গিয়ে ছবি দেখেন, তাদের আরও আরাম করে সিনেমা দেখার জন্য এই মাল্টিপ্লেক্স তৈরি করা হয়েছে। বিশেষ করে রাজ্যের তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে তৈরি হয়েছে এই মাল্টিপ্লেক্স। আগামীদিনে অনন্তনাগ, শ্রীনগর, বান্দিপোরা, গান্ডেরবাল, দোদা, রাজৌরি, পুঞ্চ, কিশৎওয়ার, রিয়াসিতেও তৈরি হবে মাল্টিপ্লেক্স। মঙ্গলবার এই দুই মাল্টিপ্লেক্সে দেখানো হবে আমির খান অভিনীত লাল সিং চাড্ডা।

অন্যান্য রাজ্যের মতো জম্মু-কাশ্মীরেও একসময় সিনেমাহল গমগম করত। ছুটির দিন হলে তো কথাই নেই। সপ্তাহের একটা ছুটির দিন আনন্দে কাটাতে অনেকেই পরিবারকে নিয়ে চলে আসতেন সিনেমাহলে। আচমকাই পাক মদতপুষ্ট জঙ্গিদের উপদ্রব শুরু হওয়ায় সিনেমা হলে লোকের যাওয়া আসা কমতে থাকে। পরবর্তীকালে সিনেমাহল ফাঁকাই পরে থাকত। এখন জঙ্গিদের হামলা তুলনামূলকভাবে কম হওয়ায় মনে করা হচ্ছে মাল্টিপ্লেক্সে ভালোই ভীড় হবে।

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের