দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঘৃণা ছড়িয়ে দেওয়ার অভিযোগে অমিত-পুলিশের হাতে গ্রেফতার সাংবাদিক

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ঘৃণা ছড়িয়ে দেওয়া এবং দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে বিভাজনের পাঁচিল তৈরির অভিযোগে দিল্লি পুলিশ এবার গ্রেফতার করল অল্ট নিউজের সাংবাদিক (AltNews) মহম্মদ জুবেরকে (Mohammed Zubair)। সংস্থার সহকারী-প্রতিষ্ঠাতা প্রতীক সিনহা এই গ্রেফতারির খবর দিতে গিয়ে জানান, দিল্লি পুলিশ (Delhi police) এদিন জুবেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়। তাকে অন্য একটি ঘটনার সূত্রে জেরা করার কথা ছিল। সেই বিষয়ে দিল্লি পুলিশ কিছু জানতে না চেয়ে হিংসা ও বিদ্বেষমূলক মন্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করে। 

প্রতীক সিনহা বলেন, এই গ্রেফতারের খবর পাওয়ার পরে পরেই তারা দিল্লি পুলিশের (Delhi police) সঙ্গে যোগাযোগ করে। অনুরোধ করে এফআইআরের কপি দেওয়ার জন্য। দিল্লি পুলিশ মুখের ওপর না বলে দিয়েছে। আর দিল্লি পুলিশ কী বলছে? 

দিল্লি পুলিশের (Delhi police)তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে,  মহম্মদ জুবেরকে হিংসা ও বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগে জেরা করা হয়। জেরায় বেশ কিছু তথ্য উঠে আসে। সেই তথ্যের ওপর ভিত্তি করে সাংবাদিককে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁকে আরও জেরার প্রয়োজন রয়েছে। কাল, মঙ্গলবার ম্যাজিস্ট্রেটের এজলাসে (magistrate) তাঁকে পেশ করা হবে। পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য আর্জি জানানো হবে। 

উল্লেখ করার মতো বিষয় হল, এদিন সকালের একটি খবরে  জানা যায়, সাংবাদিক স্পষ্টবাদী সাংবাদিক ও বিশিষ্ট নিবন্ধ লেখক রানা আয়ুবের (Rana Ayyub) টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। সেই খবরের ২৪ ঘণ্টা অতিক্রম হতে না হতে এবার অমিত শাহের পুলিশ গ্রেফতার করল সাংবাদিককে।

আরও পড়ুন মোদি সরকারের হুকুমে বন্ধ সাংবাদিক রানা আয়ুবের টুইটার অ্যাকাউন্ট

Published by:

Share Link:

More Releted News:

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

মুখ্যমন্ত্রীর ফোন ধরলেন না আপ ছেড়ে বিজেপিমুখী হরভজন সিংহ

লখনউয়ের গুরুকুলে ১১ বছরের ছাত্রকে পিটিয়ে হত্যা, গ্রেফতার অধ্যক্ষ ও তাঁর প্রেমিকা

হানা দিয়েছিল ইডি, রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে সামিল হলেন অশোক মিত্তালও

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

জগন্নাথ দেবের মন্দিরের প্রহরী খুন! উধাও দানবাক্সের টাকা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ