আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নির্ভয়ার ধর্ষকদের ক্ষমা করে দেওয়ার আর্জি জানানো ইন্দিরাই জুনিয়র চিকি‍ৎসকদের আইনজীবী

নিজস্ব প্রতিনিধি: দিল্লির নির্ভয়া ধর্ষণ কাণ্ড গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। সেই নির্ভয়ার ধর্ষকদের ক্ষমা করে দেওয়ার পক্ষে সওয়াল করা ইন্দিরা জয় সিংহকে সুপ্রিম কোর্টে নিজেদের আইনজীবী হিসাবে নিয়োগ করলেন জুনিয়র চিকি‍ৎসকরা। আর তার পরেই প্রশ্ন উঠেছে, সত্যি কী জুনিয়র চিকি‍ৎসকরা চান, আরজি করের নির্যাতিতা চিকি‍ৎসার সুবিচার? যদি চান, তাহলে নির্ভয়ার ধর্ষকদের ক্ষমা করে দেওয়ার দাবি জানানো আইনজীবীকে কেন সুপ্রিম কোর্টে মামলা লড়ার জন্য দাঁড় করালেন। আইনজীবী মহলে ইন্দিরা জয়সিংহ ও তাঁর স্বামী আনন্দ গ্রোভার কট্টর বামপন্থী হিসাবেই পরিচিত। তাহলে কী জুনিয়র চিকি‍ৎসকরা কী জনগণ প্রত্যাখিত সিপিএমকে সুবিধা পাইয়ে দেওয়ার গোপন এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশে কাজ করছে?

আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি রয়েছে। গত ৯ সেপ্টেম্বর শেষ বার শীর্ষ আদালতে জুনিয়র চিকি‍ৎসকদের সংগঠন ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের’ হয়ে সওয়াল করেছিলেন আইনজীবী গীতা লুথরা। তার জায়গায় কট্টর বামপন্থী হিসাবে পরিচিত ইন্দিরা জয়সিংহকে দাঁড় করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রবিবার আন্দোলনকারী জুনিয়র চিকি‍ৎসকদের তরফে অনিকেত মাহাতো সাংবাদিকদের বলেন, “আমরা আইনজীবী হিসাবে ইন্দিরা জয়সিংহকে নিয়োগ করেছি। আগামী মঙ্গলবার তিনি আমাদের হয়ে সওয়াল করবেন।’

আর ওই ঘোষণার পরেই বিতর্ক দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। দিল্লির যে নির্ভয়া কাণ্ড গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল সেই ন্যক্করজনক ঘটনার সঙ্গে জড়িতদের ক্ষমা করে দেওয়ার জন্য নির্যাতিতার মা আশা দেবীর কাছে আর্জি জানিয়েছিলেন ইন্দিরা জয়সিংহ। নির্ভয়ার মাকে পরামর্শ দিয়েছিলেন, কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধির পদাঙ্ক অনুসরণ করে ধর্ষকদের ক্ষমা করে দেওয়ার। ২০২০ সালের জুন মাসে ইন্দিরা জয়সিংহ নির্ভয়ার মা আশাদেবীর উদ্দেশে ওই আর্জি জানিয়ে বলেছিলেন, ‘সোনিয়া গান্ধি যেমন রাজীব গান্ধির আততায়ী নলিনীকে ক্ষমা করেছিলেন, সেই মতো নির্ভয়ার মায়েরও উচিত ধর্ষকদের ক্ষমা করে দেওয়া।’ যিনি নির্ভয়ার ধর্ষকদের ক্ষমা করে দেওয়ার দাবি জানিয়েছিলেন তাঁকে কেন আইনজীবী হিসাবে নিয়োগ করা হল তা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে চাননি জুনিয়র চিকি‍ৎসকদের অন্যতম নেতা অনিকেত মাহাত। নামপ্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন জুনিয়র চিকি‍ৎসক বলেছেন, ইন্দিরার মতো আইনজীবীর নিয়োগের পরে তো প্রশ্ন উঠে যাবে, সত্যি আমরা নির্যাতিতার ধর্ষক-খুনীদের ফাঁসি চাই কিনা? কার পরামর্শে ইন্দিরা জয়সিংহকে নিয়োগ করা হল, সেই জবাবদিহি করা উচিত অনিকেত মাহাত-কিঞ্জল নন্দদের?

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

কলকাতায় দ্বিতীয় দফায় নির্বাচনে রাস্তায় নামছে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

হাতে মাত্র আর ২ ঘণ্টা, মদের দোকানের সামনে দীর্ঘ লাইন সুরাপ্রেমীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ