লখিমপুরে কৃষক হত্যাকাণ্ডে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের বিরুদ্ধে বিচার শুরু হচ্ছে

কোন কোন ধারায় বিচার প্রক্রিয়া চলবে তা নিয়ে আগামিকাল মঙ্গলবার সিদ্ধান্ত নেওয়া হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি, এলাহাবাদ: লখিমপুর-খেরিতে গত বছর গাড়ি চাপা দিয়ে কৃষকদের হত্যার অপরাধে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্রের বিরুদ্ধে বিচার শুরুর সিদ্ধান্ত নিল আদালত। কোন কোন ধারায় বিচার প্রক্রিয়া চলবে তা নিয়ে আগামিকাল মঙ্গলবার সিদ্ধান্ত নেওয়া হবে। নিম্ন আদালতের এমন সিদ্ধান্তে বিজেপি নেতৃত্বের অস্বস্তি অনেকটাই বাড়ল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

গত বছরের ৩ অক্টোবর লখিমপুরের খেরিতে বিক্ষোভকারী কৃষকদের গাড়ি দিয়ে পিষে মারার অভিযোগ ওঠে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্রের বিরুদ্ধে। মর্মান্তিক দুর্ঘটনায় চার কৃষক মারা যান। ওই ঘটনা ঘিরে গোটা দেশ তোলপাড় হয়। প্রথমে অভিযুক্তদের গ্রেফতারিতে গড়িমসি দেখিয়েছিল যোগী প্রশাসন। শেষ পর্যন্ত দেশের শীর্ষ আদালতের গুঁতো খেয়ে আশিস মিশ্রকে গ্রেফতার করা হয়।

কিন্তু বেশিদিন তাকে গারদে থাকতে হয়নি। যোগী সরকারের সৌজন্যে জামিন পেয়ে জেল থেকে বাইরে আসেন। আবার হস্তক্ষেপ করতে হয় শীর্ষ আদালতকে। এলাহাবাদ হাইকোর্টের জামিনের নির্দেশকে খারিজ করে দেয়। সেই সঙ্গে যাতে তদন্ত যাতে প্রভাবিত না হয় তার জন্য পঞ্জাব-হরিয়ানা হাইকোর্টের বিচারপতি রাকেশ কুমার জৈনের নেতৃত্বে নজরদারি কমিটি গঠন করে দেয়। যাতে তার বিরুদ্ধে চার্জ গঠন না করা হয় তার আর্জি জানিয়ে নিম্ন আদালতের দ্বারস্থ হয়েছিলেন লখিমপুর কৃষক হত্যাকাণ্ডের মূল অভিযুক্তরা। কিন্তু এদিন বিচারক সেই আর্জি খারিজ করে দিয়েছেন। সেই সঙ্গে জানিয়ে দিয়েছেন, আগামিকাল মঙ্গলবার চার্জ গঠন হবে।

ব্যাঙ্ক অফ বরোদা’র গ্রাহকদের গোপনীয় তথ্য ফাঁস অনলাইনে! চাঞ্চল্য

আজ থেকেই চালু হাওড়া স্টেশনের নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম, যাত্রীদের জন্য কী কী নতুন সুবিধা?

ভ্যাকসিন নিয়ে পরীক্ষা চলাকালীন কঙ্গোয় ভয়াবহ রূপ ধারণ ইবোলার, মৃত ১,৩৫৪

‘থালাপথি বিজয়ের পরে আপনি?’ ধনুশের রাজনীতিতে প্রবেশ নিয়ে তুঙ্গে জল্পনা

আজ ফের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, দেখা করবেন নামচিতে স্বজনহারা ১১ পরিবারের সঙ্গে

পড়ুয়াদের উপর সাত রাউন্ড ছররা গুলি ছুড়েছিল র‍্যাফের এক জওয়ান! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

শুভেন্দুর দরবারে যেতেই ১২ বছরের অন্ধকার ঘুচল পুরুলিয়ার তফশিলি পরিবারে

বিশ্বকাপ ফাইনালে হারের পর প্রথম খোলাচিঠি মেসিদের কোচের, কি লিখলেন?

একাধিক মিছিলের জেরে সোমে স্তব্ধ হতে চলেছে শহর, ভোগান্তির শিকার হবেন নিত্যযাত্রীরা

আরও শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে নিম্নচাপটি! বিকেলে প্রবল দুর্যোগের আশঙ্কা

শুক্রের কন্যায় গমন, কাঙ্খিত চাকরি দরজায় কড়া নাড়ছে কোন রাশির জাতকদের?

মার্কিনের জনপ্রিয় ফুড ফেস্টিভ্যালে হামলা বন্দুকবাজের , নিহত ২, আহত একাধিক

আয়কর জমার সময়ে এই ভুলগুলি করলেই গুণতে হবে মোটা টাকার জরিমানা

‘জিহাদ ও প্রতিরোধ ছাড়া আর কোনও পথ নেই’, হিজবুল্লার পাশে দাঁড়িয়ে বার্তা মোজতবার