উল্টে গেল করমণ্ডল এক্সপ্রেসের ৪ বগি, ১০ জনের মৃত্যুর আশঙ্কা

হাওড়া কন্ট্রোল রুমের নম্বর ০৩৩ ২৬৩৮- ২২১৭

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল করমণ্ডল এক্সপ্রেস। শুক্রবার বালাশোরের কাছে বাহানামা স্টেশনে একটি মালগাড়ি ধাক্কা মারে এই আপ এক্সপ্রেসকে। উল্টে যায় ৪টি বগি। স্থানীয় এবং রেলের উদ্যোগে শুরু হয়েছে উদ্ধারকাজ। কম পক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে বলে অমর্থিত সূত্রের খবর। আহত শতাধিক। 

শালিমার থেকে চেন্নাই যাওয়ার জন্য দুপুর ৩টে ২০ মিনিটে রওনা দিয়েছিল ট্রেনটি (EXPRESS)। তারপরে বালাশোরের কাছে ঘটে এই দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেডিক্যাল টিম। রেল সূত্রে খবর, খড়গপুর থেকে যাচ্ছে আরও মেডিক্যাল টিম। ঘটনাস্থলে এসেছে বিপর্যয় মোকাবিলা দল। ওড়িশার বিপর্যয় মোকাবিলা দলও ঘটনাস্থলে এসেছে। রয়েছে পুলিশ। 

হাওড়া, সাঁতরাগাছি, শালিমার ও খড়গপুরে খোলা হয়েছে কন্ট্রোল রুম। হাওড়া কন্ট্রোল রুমের নম্বর ০৩৩ ২৬৩৮-২২১৭। শালিমারের হেল্প লাইন নম্বর ৯৯০৩৩৭০৭৪৬। খড়গপুরের হেল্প লাইন নম্বর ৮৯৭৩০৭৩৯২৫, ৯৩৩২৩৯২৩৩৯। স্থানীয় সূত্রে খবর, অনেক যাত্রী আটকে থাকার আশঙ্কা রয়েছে। খবর, হাওড়া বা সাঁতরাগাছি থেকে স্পেশ্যাল ট্রেন যাবে ঘটনাস্থলে। এই ঘটনায় দেখা দিয়েছে চাঞ্চল্য।  আহতদের ভর্তি করা হয়েছে সোরো ও বাহানগর  স্বাস্থ্যকেন্দ্রে।  

গায়ের জোরে অন্যের বাড়ি দখল করে বসবাস! গায়ক শিলাজিতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

দরিদ্র বৃদ্ধা মহিলার সরকারি ভাতার টাকা ঢুকছে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে

শ্রীভূমি স্পোর্টিংয়ে সরকারি ত্রাণের পাহাড়, মিলল বস্তা বস্তা কম্বল ও শাড়ি

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

মধ্যমগ্রামে FCI গুদাম থেকে বাংলাদেশে পাচার হচ্ছিল গাম, কড়া পদক্ষেপ নিলেন খাদ্যমন্ত্রী

ব্রাজিলের জার্সি পরে দানবাক্স চুরি করতে গিয়ে পাকড়াও তরুণ, তার পর যা ঘটল…

প্যালেস্তানিয় বন্দিদের ছিঁড়ে খেতে হিংস্র কুকুর লেলিয়ে দিল ইজরায়েলি সেনা

কর্মীদের রোষ থেকে বাঁচতে মমতার বিরুদ্ধে বিদ্রোহ নিয়ে নয়া সাফাই ‘দলবদলু’ আবু তাহেরের

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

প্রাক্তন তৃণমূল বিধায়কের কলেজে ত্রাণ সামগ্রী উদ্ধার, সিল করল পুলিশ

‘বেঁচে আছি, কিন্তু…’, আহমেদাবাদ বিমান দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি আজও তাড়া করে রমেশকে

শাকিরার রেকর্ড ভেঙে কানাডা মাতাতে প্রস্তুত বলিউড সুন্দরী নোরা