Loading live market data...
Loading active stocks...
Connecting...

মুসলিমদের জন্য থাকা ৪ শতাংশ সংরক্ষণ বাতিল করল কর্নাটক সরকার

ওই চার শতাংশ সংরক্ষণ ভাগাভাগি করে ভোক্কালিগ্গা ও লিঙ্গায়েত সম্প্রদায়ের মধ্যে বন্টন করা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: বিধানসভা ভোটের মুখেই রাজ্যের মুসলিমদের বড়সড় ধাক্কা দিল কর্নাটকের বিজেপি সরকার। মুসলিমদের জন্য যে চার শতাংশ সংরক্ষণ ছিল তা বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শুক্রবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিধানসভা ভোটে হিন্দুত্বের ভাবাবেগে সুড়সুড়ি দিতেই মুসলিমদের সংরক্ষণ বাতিলের পথে হেঁটেছে বিজেপি সরকার।

রাজ্যে এতদিন অন্যান্য অনগ্রসর শ্রেণি হিসেবে সরকারি চাকরি ও শিক্ষাক্ষেত্রে চার শতাংশ সংরক্ষণের সুবিধা পেতেন মুসলিম সম্প্রদায়। কিন্তু গত কয়েক মাস ধরেই মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছেন রাজ্যের বিজেপি নেতা-মন্ত্রীরা। স্কুল-কলেজ সহ রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। শুধু তাই নয়, সম্প্রতি মুসলিমদের মহানবীকে ‘বধির’ বলে ব্যঙ্গও করেছিলেন বর্ষীয়ান বিজেপি নেতা কে এস ঈশ্বরাপ্পা।

এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অন্যান্য অনগ্রসর শ্রেণি হিসেবে মুসলিম সম্প্রদায় যে চার শতাংশ সংরক্ষণের সুবিধা পেতেন তা বাতিল করা হবে। ওই চার শতাংশ সংরক্ষণ ভাগাভাগি করে ভোক্কালিগ্গা ও লিঙ্গায়েত সম্প্রদায়ের মধ্যে বন্টন করা হবে। অর্থা‍ৎ ভোকালিগ্গা এবং লিঙ্গায়েত সম্প্রদায় আরও ২ শতাংশ করে সংরক্ষণের সুবিধা পাবেন। অর্থনৈতিক দুর্বল শ্রেণির জন্য যে ১০ শতাংশ সংরক্ষণ রয়েছে সেই তালিকায় সংযোজিত হবেন মুসলিমরা।  

আজ দূরে ভ্রমণের যাওয়ার থাকলে বাতিল করুন, চরম বিপদের সম্ভাবনা.. 

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

স্লোগান নয়, বাংলায় এবার অলি-গলিতে বাজবে ‘জয় শ্রী রাম’ গান! সিদ্ধান্ত বিজেপির

শনিবারেও মুখ্যমন্ত্রী পেল না তামিলনাড়ু, ম্যাজিক ফিগারে পৌঁছতে হিমশিম খাচ্ছেন বিজয়

ফিন অ্যালেনের সেঞ্চুরি ও কেকেআরের বোলিংয়ের দাপটে ভরাডুবি দিল্লির

ব্রিগেডে মুখ্যমন্ত্রীর পদে শুভেন্দুর শপথের দিন কালীঘাটে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন মমতা

পলতা ঘাটে চুল,দাড়ি কেটে প্রতিজ্ঞা ভাঙলেন বিজেপির ২ নেতা

আগামী সপ্তাহেই দাম বাড়ছে পেট্রল-ডিজেলের, চিন্তায় মধ্যবিত্ত

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

স্বরূপনগরে ভোটের দিন থেকে নিখোঁজ থাকা ব্যক্তির জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার

কেকেআরের দুরন্ত বোলিংয়ের জেরে দিল্লির ব্যাটিং বিপর্যয়, অক্ষরদের ১৪৩ রানের টার্গেট দিল কলকাতা

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর