Loading live market data...
Loading active stocks...
Connecting...

প্রয়াত কর্নাটকের মন্ত্রী ডি সুধাকর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কর্নাটকের রাজনৈতিক মহলে নেমে এল শোকের ছায়া। দীর্ঘদিন অসুস্থ থাকার পর প্রয়াত হলেন কর্নাটক সরকারের পরিকল্পনা ও পরিসংখ্যানমন্ত্রী ডি সুধাকর। রবিবার ভোররাতে কিমস হাসপাতাল-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ রাজ্যের রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত এক মাস ধরে বেঙ্গালুরুর কিমস হাসপাতালে আইসিইউ-তে ভর্তি ছিলেন সুধাকর। রবিবার ভোর ৩টা ১৫ মিনিট নাগাদ তাঁকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর ডা. আর চিন্নাদুরাই জানান, শেষ পর্যন্ত জীবনরক্ষাকারী ব্যবস্থার সাহায্যেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। প্রথমে হাঁটুর অস্ত্রোপচারের জন্য মণিপাল হাসপাতাল-এ ভর্তি হয়েছিলেন তিনি। কিন্তু অস্ত্রোপচারের পর ফুসফুসে সংক্রমণ দেখা দেয়। ধীরে ধীরে সেই সংক্রমণ গুরুতর আকার নেয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কিমস হাসপাতালে স্থানান্তর করা হয়। এমনকি ফুসফুস প্রতিস্থাপনের প্রস্তুতিও চলছিল। কিন্তু শেষরক্ষা হল না।

আরও পড়ুনঃ লেবাননে ইজরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় প্রাণ হারালেন ৪০ জন

চল্লাকেরে-র বাসিন্দা সুধাকর ছিলেন জৈন সম্প্রদায়ভুক্ত। ব্যবসায়ী পরিবারে জন্ম নেওয়া সুধাকর বি.কম পাশ করার পর রাজনীতিতে যোগ দেন। চারবারের বিধায়ক সুধাকর প্রথম ২০০৪ সালে বিধায়ক নির্বাচিত হন। পরে হিরিয়ুর কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবেও জয় পান। রাজনৈতিক জীবনে বিজেপি ও কংগ্রেস— দুই শিবিরেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।খরার সময় চিত্রদুর্গ জেলার কৃষকদের পাশে দাঁড়িয়ে নিজে উদ্যোগ নিয়ে পশুখাদ্যের ব্যবস্থা করেছিলেন সুধাকর। সেই মানবিক উদ্যোগ আজও মানুষের মনে জায়গা করে রয়েছে। মন্ত্রীর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। তিনি বলেন, “সুধাকর শুধু সহকর্মী নন, তিনি ছিলেন অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ। তাঁর মৃত্যু অপূরণীয় ক্ষতি।” বিরোধী দলনেতা আর অশোক-ও শোকবার্তায় পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নন্দীগ্রাম আসন কি ছাড়বেন শুভেন্দু?‌ মুখ্যমন্ত্রীর বাসস্থানে এবার আসছে বদল!‌

রবিবার দুপুরে মুখ্যমন্ত্রীর মধ্যাহ্নভোজনে এলাহি আয়োজন,কী কী ছিল পাতে…

ঠান্ডা ঘরে বসা পছন্দ নয়, মানুষের দুয়ারে গিয়ে সমস্যার কথা শুনছেন জয়ী বিজেপি প্রার্থী শঙ্কর

‘আমার বিরুদ্ধে সন্তানদের মগজধোলাই করা হচ্ছে’, মাতৃদিবসে আবেগপ্রবণ সেলিনা

মাছে-ভাতে বিজেপি! ক্ষমতায় এসেই কব্জি ডুবিয়ে ‘মধ্যাহ্নভোজ’ সারলেন দিলীপ ঘোষ

উত্তরবঙ্গ মেডিকেলে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারিতে সাফল্য, নবজন্ম ইসলামপুরের সাবেরার

একের পর এক ম্যাচে খারাপ ফর্ম, কোটি টাকার দুই তারকাকে নিয়ে প্রশ্নের মুখে RCB

ঝাল মুড়ি বিতরণ করে পুরুলিয়া শহরে বিজয় উৎসব পালন করল বিজেপি

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

অনিশ্চয়তায় আপাতত কলকাতা জুড়ে বন্ধ হয়ে গেল করোনাকালে চালু হওয়া ৫০টি ‘মা ক্যান্টিন’

বন দফতর গড়ে তুলল বিশেষ দল, নদীপথে থাকছে অত্যাধুনিক র‌্যাফটিং বোট

প্রথমবার মেয়েকে প্রকাশ্যে আনলেন সূর্যকুমার যাদব, জানালেন নামও

৬৬টি বাইবেলের বইয়ের নাম বলে India Book of Records-এ শিলিগুড়ির অনিন্দিতা