দিল্লির আবগারি দুর্নীতি মামলায় কেসিআর-কন্যাকে শনিবার জেরা করবে ইডি

জিজ্ঞাসাবাদের সময় পরিবর্তন করার জন্য গোয়েন্দাদের কাছে অনুরোধ করেছিলেন কবিতা

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লির আবগারি দুর্নীতি মামলায় (Delhi Liquor Policy Case) তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতাকে (K Kavitha) শনিবার জিজ্ঞাসাবাদ করবে ইডি (ED)। বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে হাজিরা দেওয়ার কথা ছিল কবিতার। কিন্তু তিনি জিজ্ঞাসাবাদের সময় পরিবর্তন করার জন্য গোয়েন্দাদের কাছে অনুরোধ করেন। তাঁর সেই আবেদনে সাড়া দিল ইডি।

ইডি সূত্রের খবর, হায়দরাবাদের ব্যবসায়ী অরুণ রামচন্দ্রন পিল্লাইয়ের মুখোমুখি বসিয়ে কে কবিতাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ওই ব্যবসায়ীকে একই মামলায় সোমবার গ্রেফতার করেছিল ইডি। কবিতার বয়ানও গোয়েন্দারা রেকর্ড করতে পারেন।

এর আগে গত ১২ ডিসেম্বর ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) নেত্রীকে এই মামলায় সিবিআই জিজ্ঞাসাবাদ করেছিল। হায়দরাবাদে সিবিআই প্রায় সাত ঘণ্টার বেশি সময় ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় তদন্তে নেমে এর আগে আমনদীপ ঢল নামের এক মদ ব্যবসায়ীকে গ্রেফতার করে ইডি। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পাঁচদিনের মাথায় মঙ্গলবার গ্রেফতার করেন অরুণ নামের এক ব্যক্তিকে। এ পর্যন্ত মোট ১১ জনকে গ্রেফতার করল ইডি।

জয় দিয়ে বিশ্বকাপের জার্নি শুরু করল দক্ষিণ কোরিয়া

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

দিল্লির তুঘলকাবাদের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩

মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা?

প্রয়াত ভারতীয় শুটিং কিংবদন্তি ও কোচ জাসপাল রানা

সাড়ে তিন বছর কোমায় থাকার পর না ফেরার দেশে থাই রাজকুমারী

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৩ পুলিশ আধিকারিক সহ চালক

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?

‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের

ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র, ঘুরে আসুন হিন্দু তীর্থক্ষেত্র বারাণসী