সুখবর, ৬ মে থেকে খুলছে কেদারনাথের দরজা

ওইদিন ভোর ছয়টা বেজে ২৫ মিনিটে খুলে দেওয়া হবে মন্দিরের দরজা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী ৬ মে থেকে ভক্তদের জন্য খুলে দেওয়া হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম কেদারনাথ মন্দিরের দরজা। মঙ্গলবার মহা শিবরাত্রির পূণ্যলগ্নে এ সিদ্ধান্ত নিয়েছে কেদারনাথ মন্দির পরিচালন সমিতি। ওইদিন ভোর ছয়টা বেজে ২৫ মিনিটে খুলে দেওয়া হবে মন্দিরের দরজা। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এলেও কোভিড বিধি মেনেই ভক্তদের মন্দিরে প্রবেশ করতে হবে বলে জানানো হয়েছে।

মন্দির পরিচালন সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২ মে কেদারনাথ যাত্রার জন্য পথ খুলে দেওয়া হবে। ওইদিন উখী মঠ থেকে বাবা কেদারনাথের শোভাযাত্রা বের হবে। পরের দিন ফাতায় পৌছবে শোভাযাত্রা। সেখানে যাত্রা বিরতির পরে ৪ মে শোভাযাত্রা পৌঁছবে গৌরীকুণ্ডে। পরের দিন রাতে কেদারনাথে পৌঁছবে বিশেষ শোভাযাত্রা। পরের দিন ৬ মে খুলে যাবে কেদারনাথের দরজা। উল্লেখ্য, প্রতি বছর শীতের মরসুমে ভক্ত ও পূণ্যার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয় কেদারনাথ মন্দিরের দরজা। পাহাড়ি এলাকা হওয়ায় এবং তুষার ধসের সম্ভবনার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে করোনাভাইরাসের সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে এলেও ঝুঁকি নিতে নারাজ মন্দির পরিচালন সমিতি কোনও ঝুঁকি নিতে নারাজ। এদিন মন্দির পরিচালন সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা বিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে ভক্ত ও পূণ্যার্থীদের বাবা কেদারনাথকে জলাভিষেক করাতে হবে। মন্দির চত্বরে কীর্তন ও ভজন পরিবেশনের ক্ষেত্রেও একই নিযম মেনে চলতে হবে।   

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের