মমতার ছায়াতেই কেজরির সরকারের বাজেট, জয় লক্ষ্মীর ভান্ডারের

‘What Bengal thinks today, India thinks tomorrow’। এই আপ্তবাক্যের পাশাপাশি আরও বড় সত্য, যা মমতা ভাবে আজ তা কাল ভাববে INDIA।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইংরেজিতে একটা কথা আছে, ‘What Bengal thinks today, India thinks tomorrow’। মানে বাংলা(Bengal) যা আজ ভাবে, ভারত(India) ভাবে আগামীকাল। সেটাই এখন একটু ঘুরে গিয়েছে, যা মমতা ভাবে আজ তা কাল ভাববে INDIA। এদিন দিল্লিতে(Delhi) পেশ হয়েছে অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal) সরকারের ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট। সেখানেই বাংলার লক্ষ্মীর ভান্ডারের(Lakhir Bhandar) ধাঁচে মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা চালু করার কথা ঘোষণা করেছেন দিল্লির অর্থমন্ত্রী আতিশী মার্লেনা। কার্যত আবারও প্রমাণ হয়ে গেল, মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) পথই সঠিক। তা সে নারীর ক্ষমতায়ণের প্রসঙ্গ হোক কী নারীর আর্থিক স্বনির্ভতার প্রসঙ্গ। মমতাই ঠিক। আর আগামিদিনে সেই পথেই হাঁটা দিতে হবে দেশে তৈরি হওয়া বিজেপি বিরোধী জোট INDIA-কে। আজ যা কেজরির সরকার করছে, তা আগামিদিনে INDIA জোটের সব দলকে অনুসরণ করতে হবে। অনুসরণ কেজরিকে নয়, অনুসরণ মমতা বন্দ্যোপাধ্যায়কে। 

বাংলার বুকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন লক্ষ্মীর ভান্ডার চালু করেছিলেন তখন বিরোধী সব করে রব করে হল্লা জুড়েছিল, ভুয়ো প্রতিশ্রুতি। সেই লক্ষ্মীর ভান্ডার এই ২০২৪ সালে দাঁড়িয়ে ২ কোটিরও বেশি মহিলার মাসিক আয়ের রাস্তা খুলে দিয়েছে। আগামী এপ্রিল মাস থেকে সেই সব মহিলাদের মধ্যে তপশিলী জাতি ও উপজাতির মহিলারা পাবেন ১২০০টাকা করে প্রতি মাসে। অর্থাৎ সারা বছরে ১৪৪০০ টাকা। আর যারা সাধারণ বাড়ির মহিলা তাঁরা পাবেন মাসে ১০০০ টাকা করে বছরে ১২০০০ টাকা। দিল্লির অরবিন্দ কেজরিওয়ালের সরকারও সেই লক্ষ্মীর ভান্ডারের ধাঁচেই মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা চালু করার কথা জানিয়ে দিল। দিল্লির বাসিন্দা যে সব মহিলার ১৮ বছর পূর্ণ হয়েছেন তাঁদের সবাই মাসে ১০০০ টাকা করে পাবেন আগামী দিনে। আর শুধু দিল্লি নয়, দক্ষিণ ভারতে কংগ্রেস শাসিত রাজ্য কর্ণাটকেও তো লক্ষ্মীর ভান্ডারের অনুকরণে গৃহলক্ষ্মী স্কিম চালু হয়েছে। যা কার্যত বলে দিচ্ছে, মমতা যা আজ ভাবেন তা কাল ভারত ভাববে। বলা ভাল, ভাবতে বাধ্য হবে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব, দূরদর্শিতা, সার্থকতা।

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়