খেরির ঘটনার সাক্ষীদের পুলিশি নিরাপত্তা দেওয়া হোক, নির্দেশ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাসখানেক আগেই এলাহাবাদ আদালতের নির্দেশে জামিনে জেল থেকে ছাড়া পেয়েছেন উত্তরপ্রদেশের লখিমপুর খেরির কৃষক হত্যার মূল হোতা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র। এলাহাবাদ হাইকোর্টের জামিন দেওয়ার এই সিদ্ধান্তকেই পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে একটি মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। বুধবার ছিল এই মামলার শুনানির দিন। আর এই মামলার শুনানির সময়েই লখিমপুরের খেরির ঘটনার সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত।

এদিন সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে, লখিমপুর খেরি হিংসা মামলার সাক্ষীদের রক্ষা করতে হবে। তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করা একান্ত প্রয়োজন। এই প্রসঙ্গে এদিন সুপ্রিম কোর্ট উত্তরপ্রদেশ সরকারকে যত শীঘ্র সম্ভব জবাব দিতে বলেছে। 

উল্লেখ্য, গত ৩ অক্টোবর লখিমপুরের খেরিতে একটি শান্তিপূর্ণ কৃষক আন্দোলনের মধ্যে দিয়ে বেপরোয়া গতিতে চালিয়ে দেওয়া হয় আশিস মিশ্রর কনভয়। সেই বেপরোয়া গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জন কৃষক। এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয় ওই এলাকায়। ঘটনা পরবর্তী হিংসায় প্রাণ যায় আরও ৪ জনের। এই ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে গ্রেফতার করা হয়েছিল আশিস মিশ্রকে। প্রত্যক্ষদর্শীরা ওই খুনে গাড়ির মধ্যে আশিসকে বসে থাকতেও দেখেছিলেন। তবে যদিও প্রথম থেকেই আশিস মিশ্র এবং তার বাবা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রের দাবি ছিল এই খুনের ঘটনার সঙ্গে তাঁরা কোনওভাবেই যুক্ত নন। এরপর প্রায় ১২৯ দিন জেল খাটার পরে গত ১৫ ফেব্রুয়ারি জামিন পেয়ে জেল থেকে বের হন আশিস। 

ব্যাঙ্ক অফ বরোদা’র গ্রাহকদের গোপনীয় তথ্য ফাঁস অনলাইনে! চাঞ্চল্য

আজ থেকেই চালু হাওড়া স্টেশনের নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম, যাত্রীদের জন্য কী কী নতুন সুবিধা?

ভ্যাকসিন নিয়ে পরীক্ষা চলাকালীন কঙ্গোয় ভয়াবহ রূপ ধারণ ইবোলার, মৃত ১,৩৫৪

‘থালাপথি বিজয়ের পরে আপনি?’ ধনুশের রাজনীতিতে প্রবেশ নিয়ে তুঙ্গে জল্পনা

আজ ফের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, দেখা করবেন নামচিতে স্বজনহারা ১১ পরিবারের সঙ্গে

পড়ুয়াদের উপর সাত রাউন্ড ছররা গুলি ছুড়েছিল র‍্যাফের এক জওয়ান! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

শুভেন্দুর দরবারে যেতেই ১২ বছরের অন্ধকার ঘুচল পুরুলিয়ার তফশিলি পরিবারে

বিশ্বকাপ ফাইনালে হারের পর প্রথম খোলাচিঠি মেসিদের কোচের, কি লিখলেন?

একাধিক মিছিলের জেরে সোমে স্তব্ধ হতে চলেছে শহর, ভোগান্তির শিকার হবেন নিত্যযাত্রীরা

আরও শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে নিম্নচাপটি! বিকেলে প্রবল দুর্যোগের আশঙ্কা

শুক্রের কন্যায় গমন, কাঙ্খিত চাকরি দরজায় কড়া নাড়ছে কোন রাশির জাতকদের?

মার্কিনের জনপ্রিয় ফুড ফেস্টিভ্যালে হামলা বন্দুকবাজের , নিহত ২, আহত একাধিক

আয়কর জমার সময়ে এই ভুলগুলি করলেই গুণতে হবে মোটা টাকার জরিমানা

‘জিহাদ ও প্রতিরোধ ছাড়া আর কোনও পথ নেই’, হিজবুল্লার পাশে দাঁড়িয়ে বার্তা মোজতবার