সংসদ হানার মূলচক্রী ললিত ঝা’র ৭ দিনের পুলিশ হেফাজত

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সংসদে হানার মূলচক্রী ললিত ঝা-কে সাতদিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিল পাতিয়ালা হাউস কোর্ট। যদিও দিল্লি পুলিশের পক্ষ থেকে অভিযুক্তকে ১৫ দিনের হেফাজতে নেওয়ার আর্জি জানানো হয়েছিল। কিন্তু সেই আর্জি খারিজ করে শুক্রবার পাতিয়ালা হাউস কোর্টের বিচারক ৭ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

গত বুধবার দুপুরে সংসদ চলাকালীন লোকসভায় হানা দিয়েছিলেন দুই যুবক মনোরঞ্জন ডি ও সাগর শর্মা। একই সময়ে সংসদ ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন আরও দুজন। চার জনকেই পাকড়াও করা। ধৃতদের জেরা করে দিল্লি পুলিশের গোয়েন্দারা জানতে পারেন, সংসদে হানার মূলচক্রী বা মাস্টারমাইন্ড হলেন ললিত ঝা। আদতে বিহারের বাসিন্দা পেশায় গৃহশিক্ষক ২৮ বছর বয়সী ললিত বেশ কয়েক মাস কলকাতার বড়বাজারের ঘাঁটি গেড়েছিলেন। সংসদে হানার পরেই ললিতকে ধরতে বিশেষ অভিযান শুরু করেছিল দিল্লি পুলিশ। যদিও তন্নতন্ন করে খুঁজেও তাঁর টিঁকি ছুঁতে পারেননি দিল্লি পুলিশের দুঁদে আধিকারিকরা। শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতে রাজধানীর কর্তব্যপথ থানায় নিজেই আত্মসমর্পণ করেন ললিত। আত্মসমর্পণের পরেই তাঁকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। সারারাত ধরে জেরা করা হয়।

এদিন দুপুরে ললিতকে হাজির করা হয় পাতিয়ালা হাউস কোর্টে। সংসদে হানার মূলচক্রীর হয়ে কোনও আইনজীবী না থাকায় আদালতের পক্ষ থেকে এক আইনজীবীকে নিয়োগ করা হয়। আদালতে দিল্লি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, ‘বুধবার সংসদে যে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে তার মাস্টারমাইন্ড ছিলেন ললিত। তবে ওই ভয়াবহ ঘটনার পিছনে আরও কেউ জড়িত কিনা তা জানার জন্যই ললিতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন।’

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

স্বপ্নের বাইক নিয়ে হাজির Suzuki, দাম শুনলে হার্টফেল হতে পারে

বিয়ের চার মাসের মধ্যেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

বাংলাদেশে দুর্গাপুজোয় পাঁচ দিনের ছুটি, হিন্দুদের মন জয়ে মাস্টারস্ট্রোক তারেকের

নিরাপত্তা পরীক্ষায় ডাহা ফেল, নতুন মডেল ‘জিপিটি-৬.১’ বাজারে আনছে না OpenAI

চক দে ইন্ডিয়া, এশিয়ান গেমসে ৪x৪০০ মিটার রিলেতে সোনা জিতলেন ভারতের মেয়েরা

রেস্তরাঁর স্বাদ এবার ঘরেই, জলখাবারে বানিয়ে নিন সুস্বাদু চিকেন মালাই কাবাব

১৮ বছরের দীর্ঘ অপেক্ষা! এশিয়ান গেমসে সোনা জিতে কলকাতায় ফিরলেন পিঙ্কি

মোবাইল নয়, পড়াশোনার জন্য ট্যাব! স্কুল পড়ুয়াদের জন্য বড় ভাবনা শুভেন্দুর

সিনিয়রটিতে শীর্ষে, তবুও সুপ্রিম কোর্টের বিচারপতি পদে ‘উপেক্ষিত’ বিচারপতি হরিশ টন্ডন ও সৌমেন সেন

ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার

‘DM আঙ্কেল, রাস্তায় লাইট লাগিয়ে দিন না’, তিন খুদের করুণ আর্তির ভিডিও ভাইরাল