দমনের মিষ্টির দোকানে ঢুকে পড়ল চিতাবাঘ, তারপর কী ঘটল সেখানে?‌

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রশাসিত অঞ্চল ‘‌দমন’‌। সেখানের একটি মিষ্টির দোকানে একটি চিতাবাঘ ঢুকে পড়ে। যা নিয়ে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছিল। এই নিয়ে আতঙ্কে ভুগতে থাকেন সাধারণ মানুষ। তবে বনকর্মীরা ১০ ঘন্টার উদ্ধার অভিযান শুরু করে এবং পরে নিরাপদে আটক করে। মঙ্গলবার সকালে বন বিভাগ খবর পায় যে ননী দমন এলাকার একটি বাজারে অবস্থিত মিষ্টির দোকানে চিতাবাঘ ঢুকে পড়ে। তাকে ধরা গেলেও এই নিয়ে আজও জোর চর্চা সেখানে রয়েছে।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় ডেপুটি কনজারভেটর অফ ফরেস্ট (ডিসিএফ) হর্ষরাজ ওয়াথোর সাংবাদিকদের জানান, পুলিশ এবং বন কর্তারা ঘটনাস্থলে ছুটে যান এবং এলাকাটি ঘিরে ফেলেন। উদ্ধার অভিযানের সময় দেখা গেল যে, বড় বিড়ালটি ভবনের তৃতীয় তলার সিঁড়িতে বসে আছে। উদ্ধারকারী দল ঘুমপাড়ানি বন্দুক, জাল ব্যবহার করেছে এবং একটি খাঁচা স্থাপন করে। তবে প্রাণীটি আক্রমণাত্মক ছিল এবং একাধিকবার বনকর্মীদের আক্রমণ করার চেষ্টা করেছিল বলে বন দফতর সূত্রে খবর।

 

অন্যদিকে অভিযানের সময় বন বিভাগের একজন কর্মী সামান্য আহত হন এবং তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানান ডিসিএফ হর্ষরাজ ওয়াথোর। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে গুজরাটের পার্শ্ববর্তী ভালসাদ বন বিভাগকে অবহিত করা হয় এবং মহারাষ্ট্রের দাহানু থেকে একটি দ্রুত উদ্ধারকারী দলকেও ডাকা হয়। পরে দাহানু দল চিতাবাঘকে তাড়িয়ে দেয় এবং পরে সেটিকে একটি ফাঁদের খাঁচায় রাখা হয় বলে বন দফতর জানিয়েছে।

এছাড়া চিতাবাঘ উদ্ধার অভিযানের সময় জেলা কালেক্টর সৌরভ মিশ্র–সহ ঊর্ধ্বতন কর্তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। আর বন দফতরের কর্তাদের মতে, গত দু’‌দিন ধরে দমনের শহরাঞ্চলে চিতাবাঘটি দেখা গিয়েছিল। মিষ্টির দোকানে প্রবেশের আগে সোমবার রাতে ধোবি তালাভের কাছে চিতাবাঘকে দেখা যায়। তাতে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। স্থানীয় বাসিন্দারা পুলিশে এবং বন দফতরে খবর দেয়। তবে বন দফতরের তৎপরতায় চিতাবাঘকে ১০ ঘণ্টা পর উদ্ধার করা সম্ভব হয়।

ঝাড়খণ্ডের বিধানসভা অভিযানে ধুন্ধুমার কাণ্ড, ৬০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ

‘স্বপ্নে ভাইয়ের সঙ্গে কথা বলি, ধোনির উপর ক্ষুব্ধ আমার পরিবার’, বিস্ফোরক সুশান্তের দিদি

বর্ষার দুপুরে পাত পেড়ে খান ‘এঁচোড়ের খিচুড়ি’, রইল সহজ রেসিপি

ঐতিহাসিক, লোকসভার অধিবেশন চলাকালীন বেজে উঠল বন্দেমাতরম, গাইলেন মোদি-রাহুল

চিকেন মাটন ভুলে যাবেন! বানিয়ে নিন রেস্তোরাঁ স্টাইলের ডিম বিরিয়ানি

প্রেশার কুকার দিয়ে মাথায় আঘাত! বাথটাবে ডুবিয়ে স্ত্রীকে হত্যা, ভয়ানক কাণ্ড ঘটালেন শিক্ষক

নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিতে না সুপ্রিম কোর্টের

দিদা-ঠাকুমার হেঁশেলের হারানো পদ, বানিয়ে ফেলুন আদা মাগুরের এই সুন্দর রেসিপি

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

ফের নিম্নচাপের চোখরাঙানি, টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, জারি রেড অ্যালার্ট

‘বিয়ার খেতে চাইলে খান, তবে…’, খেলোয়াড়দের জন্য রাতের নিয়ম শিথিল করলেন জো রুট

পাক সেনার চাকরি না পেয়ে ISI এজেন্ট, কলকাতায় কতবার এসেছিল গুপ্তচর ইজাজ?

ফাঁসির মঞ্চে ক্ষুদিরামের প্রশ্নে চমকে গিয়েছিলেন জল্লাদ, মৃত্যুর আগে কি জানতে চেয়েছিলেন?