মেসেজ দেখেই ভাবছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে? ভুল পদক্ষেপ!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট হলে ফোনে ব্যাঙ্কের তরফে মেসেজ বা বার্তা পাটানো হয়। আপনি সেই বার্তা দেখে বুঝতে পারেন টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে। যদি এমনটা করেন তাহলে আপনি ভাবতেও পারবেন না, কতটা ভুল করছেন। একমাত্র ব্যাঙ্কের অ্যাপ বা আপনার অ্যাকাউন্ট স্টেটমেন্ট চেক করেই আপনি নিশ্চিত হবেন টাকা জমা হয়েছে। এটাই বুদ্ধিমানের কাজ হবে। এখন আপনার ভাবনা আসবেই কেন এই কথা বলা হচ্ছে। একটি ঘটনা জেনে নেওয়া যাক।

স্বর্ণ ব্যবসায়ি নাভাল কিশোর ফোনে বার্তা দেখেই ৩ লক্ষ টাকার প্রতারণার শিকার হয়েছে। দিল্লির বৃহত্তম সোনা ও রুপোর বাজার চাঁদনি চকের কুচা মহাজানিতে জুয়েলারী দোকান রয়েছে তাঁর। গত সপ্তাহে তিনি অযোধ্যা সফরে ছিলেন। এক ব্যক্তি ফোনে যোগাযোগ করে জানান, ওই জুয়েলার্সের ছেলেদের সঙ্গে ১৫ গ্রাম সোনার চেইনের চুক্তি হয়েছে। তিনি দোকানে যেতে পারবেন না। তাই টাকা পাঠানোর জন্য ব্যাঙ্ক ডিটেইলস চান। কিছুক্ষণ পরে নাভাল কিশোরের ফোনে মেসেজ আসে ৯৩,৪০০ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়েছে। সোনার চেইনটি নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেন তিনি। 

পরের দিন ৩০ গ্রাম ওজনের চেইনের দরকার বলেন ওই একই ব্যক্তি। ১,৯৫,৪০০ টাকা অ্যাকাউন্টে জমা পড়েছে বলে মেসেজ আসে। সোনার চেইনটি পাঠিয়ে দেওয়া হয়। পরে মোবাইল অ্যাপে অ্যাকাউন্ট স্টেটমেন্ট চেক করে নাভাল কিশোর বুঝতে পারেন, কোন টাকাই জমা হয়নি। ফোনে আসা এসএমএস খুঁটিয়ে দেখে বুঝতে পারেন  সেগুলি ব্যাঙ্কের ফর্ম্যাটে পাঠানো হয়েছিল। সেগুলি আসলে ব্যাঙ্কের নয়৷ প্রতারণার বিষয়টি ব্যাঙ্ক কর্তৃপক্ষের গোচরে আনেন নাভাল কিশোর। ব্যাঙ্কের তরফে তাঁকে জানানো হয়, এ বিষয়ে কিছু করার নেই। 

পরে স্বরাষ্ট্র মন্ত্রকের সাইবার ক্রাইম পোর্টালে একটি অভিযোগ দায়ের করেন প্রতারিত নাভাল কিশোর। সাইবার ক্রাইম বিশেষজ্ঞ সজল ধমিজা জানিয়েছেন, “এই জালিয়াতির ঘটনা সাইবার আইনের আওতাধীন নয়। এটি প্রতারণা এবং জালিয়াতির বিষয়। কেউ ভুয়ো বার্তা পাঠিয়েছে। মামলাটি ভারতীয় দণ্ডবিধির অধীনে আসে।’

সংসদ অধিবেশন নিয়ে রবিবারের সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন সুদীপ-কাকলি

মধ্যপ্রাচ্য সঙ্কট আরও গভীর, আমেরিকার সঙ্গে শান্তি সমঝোতা স্মারক বাতিল করল ইরান

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চ, ২৪ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাবে ছবি

মেসি নাকি এমবাপে, গোল্ডেন বুটের দাবিদার হিসেবে কে এগিয়ে?

সিঁড়ি ভাঙতে গিয়ে দম ফুরিয়ে যাচ্ছে? বিকল হতে পারে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গ!

দিল্লির রক্তচাপ বাড়িয়ে রবিবার থেকে শুরু বাংলাদেশ ও মার্কিন সেনার যৌথ মহড়া

৭২ বছরের দাম্পত্য সম্পর্কে ছেদ, স্ত্রীকে হারালেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া

সেরা হিন্দি ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতে নিল ‘আর্টিকেল ৩৭০’ 

লর্ডসে সিরিজ ফয়সালার ম্যাচে দলে ফিরছেন রাহুল-কুলদীপ? কারা বাদ পড়বেন?

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

সোনম ওয়াংচুকের অনশনের সমর্থনে ওয়াশিংটনের রাস্তায় নামলেন মার্কিন প্রবাসী ভারতীয়রা

‘দলে ফিরে আসুন, এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’, বিদ্রোহীদের চ্যালেঞ্জ অভিষেকের

বার বার যৌন হেনস্থায় ভাঙল ধৈর্য্যের বাঁধ, ব্লেড দিয়ে শ্বশুরের পুরুষাঙ্গ ফালাফালা করল পুত্রবধূ

শাহরুখ-সলমান-আমির চুপ, ওয়াংচুকের পাশে দাঁড়ালেন হৃত্বিক