শান্তি আলোচনা ভেস্তে যেতেই ইরানের উপর সামরিক হামলা চালানোর পরিকল্পনা ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামাবাদে ভেস্তে গিয়েছে ইরান ও আমেরিকার শান্তি আলোচনা। দুই পক্ষই যুদ্ধ থামাতে একমত হতে পারেনি। ফরস্বরপ মধ্যপ্রাচ্যে ফের বাড়ছে উত্তেজনা। শেষ পরিণতি কি যুদ্ধই? গোটা বিশ্বজুড়ে যখন এই চর্চা তুঙ্গে তখন প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর তৈরি হওয়া অচলঅবস্থা কাটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ইরানের ওপর পুনরায় সীমিত আকারে সামরিক হামলা চালানোর পরিকল্পনা করছেন। এই খবর সামনে আসতেই নতুন করে উত্তেজনা বৃদ্ধি হয়েছে। 

ওয়াল স্ট্রিট জার্নাল কর্তাদের এবং এই বিষয়ে অবগত ব্যক্তিদের  দেওয়া তথ্য থেকে জানা গিয়েছে,   ট্রাম্প উপসাগরীয় অঞ্চলে ইরানের বন্দরগুলোর ওপর  জাহাজ চলাচলা বন্ধ করার পাশাপাশি “সীমিত সামরিক হামলা” পুনরায় শুরু করার বিষয়টি বিবেচনা করছেন।  প্রতিবেদনটি অনুযায়ী জানা গিয়েছে,  প্রেসিডেন্ট আশা করছেন যে, পাকিস্তানের ইসলামাবাদে  হওয়া আলোচনা  পর যে অচলঅবস্থা তৈরি হয়েছে সেটা সমাধান করতে এই হামলাগুলো ইরানের সঙ্গে ফের শান্তি আলোচনায় বসার জন্য   অগ্রগতি ঘটাতে সাহায্য করবে। 

আরও পড়ুন: বোমা হামলায় লেবাননের একাধিক গ্রাম নিশ্চিহ্ন করে দিল ইজরায়েল

উল্লেখ্য, শনিবার (১১ এপ্রিল) দীর্ঘ বৈঠকের পর মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স স্পষ্ট জানিয়ে দেন, বহু ঘণ্টার কথাবার্তা হলেও দুই দেশের মধ্যে কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভ্যান্স বলেন, প্রায় ২১ ঘণ্টা ধরে চলা আলোচনায় একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কিছু ক্ষেত্রে আংশিক বোঝাপড়া তৈরি হলেও মূল প্রশ্নগুলিতে কোনো ঐকমত্য গড়ে ওঠেনি। তাঁর কথায়, এই অচলাবস্থা আমেরিকার তুলনায় ইরানের জন্য বেশি নেতিবাচক প্রভাব ফেলবে। তিনি আরও জানান, ওয়াশিংটন শুরু থেকেই তার অবস্থান পরিষ্কার রেখেছিল। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে। আমেরিকা চাইছিল, তেহরান যেন পরমাণু অস্ত্র তৈরি না করার বিষয়ে স্পষ্ট ও ইতিবাচক প্রতিশ্রুতি দেয়। কিন্তু সেই শর্তে রাজি না হওয়ায় আলোচনা এগোয়নি। অন্যদিকে ইরানও জানিয়েছেন এই সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিকে স্বাভাবিক অবস্থায় ফেরানো হবে না। 

মহাষ্টমীতে একসঙ্গে ২১ জন কুমারীর পুজোর আয়োজন শান্তিপুরে

মহাষ্টমীর দিনেই ফের রক্তাক্ত শেয়ারবাজার, ৪ লক্ষ কোটি টাকা হারিয়ে মাথায় হাত লগ্নিকারীদের

শাড়ি-কুর্তি পরেই সারাদিন ট্রাফিক সামলালেন মন্ত্রী, নিয়মভঙ্গকারীদের দিলেন সাবধানতার বার্তা

অষ্টমীর অঞ্জলি দিয়ে চোরবাগান কাণ্ডে মুখ খুললেন সৌরভ, কী বার্তা দিলেন দাদা?

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান, তারেকের নির্দেশে মন্ত্রীপদে ইস্তফা ইশরাক হোসেনের

অল্পের জন্য রক্ষা পেল লালন ফকিরের মাজার, জেএমবি জঙ্গিদের রাখা টাইম বোমা নিস্ক্রিয়

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

কাজের সন্ধানে গ্রিসে যাওয়ার পথে এজিয়ান সাগরে সলিল সমাধি ১২ অভিবাসীর

রবিবার রাতে অভব্য আচরণের দায়ে গ্রেফতার ৬১ জন, ট্রাফিক নিয়মভঙ্গে দায়ের ৮৩৩ মামলা

যুদ্ধের মহড়া চলাকালীন কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪ সেনা, আহত ৩৯

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম

ঠাকুর দেখতে গিয়ে আর ফেরা হল না, দুর্গাপুরে বাইক দুর্ঘটনায় মৃত নাবালক-সহ ২

টাইগার শ্রফের উপর গুলি-হামলার ঘটনায় রাজস্থান থেকে গ্রেফতার ৫ অভিযুক্ত