অমিতাভ-অভিষেক থেকে রণবীর-আলিয়া, মহাকুম্ভে শাহি স্নানের জন্যে প্রস্তুত বলি তারকারা

জানা যাচ্ছে, সাধারণ মানুষের পাশাপাশি উত্তর প্রদেশের মহাকুম্ভে স্নান করতে যাবেন বলিউডের একাধিক সেলিব্রিটিরাও। গঙ্গা, যমুনা, সরস্বতীর পবিত্র সঙ্গমস্থলে ডুব দেবেন তাঁরা

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় ১২ বছর পর অনুষ্ঠিত হতে চলেছে মহাকুম্ভ মেলা। আগামী ১৩ জানুয়ারী থেকে শুরু হচ্ছে মহাকুম্ভ মেলা। চলবে ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রি পর্যন্ত। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এ বছর ৬,০০০ হেক্টর জমিতে আয়োজিত হতে চলেছে মহাকুম্ভ মেলা। ১৪৪ বছর পর প্রয়াগরাজে অনুষ্ঠিত হতে চলেছে মহাকুম্ভ মেলি। হিন্দুদের ধর্মীয় সমাবেশগুলির মধ্যে অন্যতম মহাকুম্ভ মেলা। এ সময়ে দেশ বিদেশের কোণে কোণে থেকে তীর্থযাত্রীরা মেলায় ভিড় জমান। কথিত আছে, মহাকুম্ভের সময় গঙ্গায় স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায়। তাই দেশ-বিদেশ থেকে লাখ লাখ তীর্থযাত্রীরা এই মেলায় যোগ দেন। প্রতি ১২ বছর অন্তর এই মেলার আয়োজন করা হয়। ভারতের বৃহত্তম পবিত্র হিন্দু সমাবেশ হল মহাকুম্ভ মেলা। গঙ্গা, যমুনা, সরস্বতী নদির সঙ্গমস্থলে আয়োজিত হয় এই মেলা।

জানা যাচ্ছে, সাধারণ মানুষের পাশাপাশি উত্তর প্রদেশের মহাকুম্ভে স্নান করতে যাবেন বলিউডের একাধিক সেলিব্রিটিরাও। গঙ্গা, যমুনা, সরস্বতীর পবিত্র সঙ্গমস্থলে ডুব দেবেন তাঁরা। পবিত্র সঙ্গমে ডুব দেবেন খোদ অমিতাভ বচ্চন। তিনি একটি ভূমিপূজন কর্মসূচী তেও যোগ দেবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি অমিতাভের সঙ্গে অভিষেক বচ্চন ও শ্বেতা নন্দাও যোগ দিতে পারেন। এছাড়াও রণবীর কাপুর, আলিয়া ভাট , অনুপ জালোটা, রেণুকা শাহানে, আশুতোষ রানা, রবি কিষাণ, মনোজ তিওয়ারি, অক্ষরা সিং, শংকর মহাদেবন, রাখি সাওয়ান্তও মহাকুম্ভে যাবেন, পবিত্র সঙ্গমস্থলে শাহি স্নান করবেন। এদিকে অভিনেতা বিবেক ওবেরয়ও মহাকুম্ভে যোগ দেবেন। তিনি ২০১৩ সালেও মহাকুম্ভে যোগ দিয়েছিলেন। এই জনপ্রিয় ব্যক্তিত্বরা গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থল সঙ্গমে পবিত্র আচার-অনুষ্ঠানে অংশ নেবেন।

এই সেলিব্রিটিদের থাকার জন্য বেশকিছু অত্যাধুনিক ব্যবস্থা করা হয়েছে। তবে তাঁরা কেউই ঠিক কবে, অনুষ্ঠানে যোগ দেবেন তা জানাননি। এছাড়াও ৪০ কোটি ভক্তদের মধ্যে আরও বেশ কয়েকজন তারকার উপস্থিত থাকার কথা রয়েছে। উল্লেখ্য, প্রতি ৪ বছর অন্তর কুম্ভ মেলা, প্রতি ৬ বছরে অর্ধ কুম্ভ মেলা এবং প্রতি ১২ বছর পর পর মহা কুম্ভ মেলার আয়োজন করা হয়। ২০১৭ সালে শেষ মহাকুম্ভ মেলার আয়োজন করা হয়েছিল। এর পরে, ২০১৯ সালে অর্ধ কুম্ভ মেলার আয়োজন করা হয়েছিল। এখন, ২০২৫ সালে মহাকুম্ভ মেলার আয়োজন হতে চলেছে। ২৯ জানুয়ারি সিদ্ধি যোগে মহাকুম্ভ মেলার আয়োজন হবে। এই পবিত্র মেলায় সারা বিশ্ব থেকে বিপুল সংখ্যক সাধু ও হিন্দু ধর্মাবলম্বীরা অংশ নিতে সমবেত হবেন।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!