ঘুরতে নিয়ে যায়নি স্বামী, রাগের বশে মেয়েকে খুন করে আত্মঘাতী স্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মহারাষ্ট্রে মর্মান্তিক ঘটনা। মায়ের হাতে খুন হল চার বছরের মেয়ে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালঘর জেলায়। সেখানে ২৩ বছরের এক আদিবাসী মহিলা তাঁর মেয়েকে খুন করে আত্মঘাতী হয়েছেন। সোমবার রাতে দাহানু এলাকার সিসনে গ্রামে ঘটে এমনই ভয়াবহ ঘটনা।

কী কারণে নিজের মেয়েকে খুন করলেন আদিবাসী মহিলা? জানা গিয়েছে, স্বামী তাঁকে নিয়ে বাইরে ঘুরতে না যাওয়ায় বেশ বিরক্ত হন ওই মহিলা। তাদের মধ্যে শুরু হয় বিবাদ। এরজেরে চার বছরের মেয়েকে  খুন করে আত্মঘাতী হন মহিলা। বাড়ির সামনে গলায় দড়ি দেন তিনি। ।প্রতিবেশীরা ওই মহিলার ঝুলন্ত দেহ দেখতে পেয়েই পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে এসে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এই ঘটনা প্রসঙ্গে কাসা থানার এক আধিকারিক জানিয়েছেন, আত্মঘাতী ওই মহিলার স্বামী পেশায় একজন মৎস্যজীবী। সেইজন্য প্রায়শই তিনি পরিবারের থেকে দূরে থাকতেন। রবিবার বাড়ি ফিরে তিনি  বন্ধুদের সঙ্গে বেরিয়ে যান । কিন্তু স্ত্রীকে সঙ্গে না নিয়ে যাওয়ায় শুরু হয় বিবাদ। আর তাতে ঘটল এমন মর্মান্তিক পরিণতি। এই ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। পাশাপাশি আত্মঘাতী মহিলার স্বামীকে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩