অভিষেককে সঙ্গী করে বিধানসভা ভোটের প্রচারে আগরতলায় মমতা

দলীয় নেত্রীকে স্বাগত জানাতে এদিন বিমানবন্দরে তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকদের ভিড় উপচে পড়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি, আগরতলা: বিধানসভা ভোটে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে সোমবার বিকেলে আগরতলায় পৌঁছেছেন তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় নেত্রীকে স্বাগত জানাতে এদিন বিমানবন্দরে তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকদের ভিড় উপচে পড়েছিল। বিমানবন্দর থেকেই মাতা বাড়ির ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশে রওনা হন মমতা বন্দ্যোপঅধ্যায়। পুজো দেওয়ার পরে হোটেলে পৌঁছে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি।

বিমানবন্দরে পৌঁছনোর পরেই সাংবাদিকদের মমতা বলেন, ‘ত্রিপুরা আমার কাছে নতুন কিছু নয়। ত্রিপুরার সঙ্গে বাংলার সম্পর্ক দীর্ঘদিনের। ত্রিপুরাবাসীরা আমাদের কাছে আপনজন। এটা আমার কাছে সেকেন্ড হোম। ত্রিপুরার মানুষের খাদ্যাভাস, ভাষার সঙ্গে আমাদের নিবিড় সম্পর্ক। ত্রিপুরার সমতলের বাসিন্দাদের যেমন আমি ভালবাসি, তেমনই পাহাড়বাসীকেও আমি ভালবাসি। যখন কেউ ছিল না, তখন  বিজেপির অপশাসনের বিরুদ্ধে লড়াই করেছে তৃণমূল কংগ্রেস। অন্য কোনও রাজ্যনৈতিক দল যখন ভয়ে বিজেপির বিরুদ্ধে মুখ খোলার সাহস পেত না, তখন আমরাই আন্দোলন করেছিলাম। আর বিজেপির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নির্মম অত্যাচার ও নির্যাতন সহ্য করতে হয়েছিল তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীদের।’ এদিন তৃণমূল নেত্রীর সঙ্গে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যের ভারপ্রাপ্ত রাজীব বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা দেব।  

আগামিকাল বুধবারই আগরতলা শহরে দলীয় প্রার্থীদের সমর্থনে বিশেষ রোড শো রয়েছে তৃণমূল সুপ্রিমোর। ওই প্রচার কর্মসূচি সফল করতে কোমর কষে ঝাঁপিয়েছেন ঘাসফুলের নেতা-কর্মীরা। রোড শোয়ে দলের প্রার্থীরা ছাড়াও বেশ কয়েকজন তারকা প্রচারক থাকতে পারেন। উল্লেখ্য আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরা বিধানসভার ৬০টি আসনের জন্য ভোট নেওয়া হবে। ভোটপ্রচার শেষ হবে ১৪ ফেব্রুয়ারি।

‘মুখের ভাষা ঠিক করুন’, নানা পটেকরের মৃত্যুকে ‘ইভিল ডেড’ বলায় তনুশ্রীকে ধমক AICWA-র

সাতসকালে শোভাবাজার মেট্রোর ট্র্যাকে কুকুর, ব্যাহত পরিষেবা! প্রশ্নের মুখে কর্মীদের ভূমিকা

খুদে পড়ুয়ার মাথাকে তবলার মতো পেটানোর ভিডিও ফেসবুকে পোস্ট শিক্ষকের, ভাইরাল হতেই…

‘ও আমাকে ঠকিয়েছে, তাই শাস্তি দিয়েছি’, খুদে শিশুর সামনে স্বামীর হাতে মর্মান্তিক পরিণতি স্ত্রীর

‘মৃত অবস্থায় হাসাপাতালে নিয়ে আসা হয়’, নানা পটেকরের মৃত্যু স্বাভাবিক নয়, গোয়া থানায় মামলা দায়ের

সবজির ব্যাগের ভেতর ওটা কী? খুলতেই চক্ষু চড়কগাছ! গ্রেফতার ১

অনলাইন কোর্স কি সত্যিই কেরিয়ার বদলে দিতে পারে? যা জানা জরুরি…

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর