‘মুখের ভাষা ঠিক করুন’, নানা পটেকরের মৃত্যুকে ‘ইভিল ডেড’ বলায় তনুশ্রীকে ধিক্কার AICWA-র

দুঃখ প্রকাশের বদলে অভিনেতার মৃত্যুকে 'ইভিল ডেড' বলে কটাক্ষ করেছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: কিংবদন্তি অভিনেতা নানা পটেকর মারা গিয়েছেন, দেখতে দেখতে একদিন কেটে গেল। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোর ৫টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তবে তাঁর মৃত্যু নিয়ে এখন বিতর্ক উঠছে। মণিপাল হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, অভিনেতাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। ঘটনায় গোয়া পুলিশ একটি মামলাও দায়ের হয়েছে। অভিনেতার আকস্মিক মৃত্যুতে গোটা দেশ স্তব্ধ। বলিউড থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব সকলেই শোক প্রকাশ করেছেন। কিন্তু দুঃখ প্রকাশের বদলে অভিনেতার মৃত্যুকে ‘ইভিল ডেড’ বলে কটাক্ষ করেছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। যিনি ২০১৮ সালে মিটু আন্দোলনের সময় নানার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। গতকাল অভিনেত্রী নানা পটেকরের মৃত্যু নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে। তা নিয়ে নেট্মহলে ধুন্ধুমার পড়ে গিয়েছে। অভিনেত্রীর এমন প্রতিক্রিয়ার তীব্র সমালোচনা করেছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনও (AICWA)।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত একটি বিবৃতিতে বলেছেন, ‘নানা পটেকর দেশের একজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। তিনি দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। আজ প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ নাগরিক, সমগ্র দেশ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করছে। সবাই নানাজিকে স্মরণ করছেন। কিন্তু তনুশ্রী দত্ত সস্তা প্রচারের জন্য নানা পটেকরকে ‘অশুভ মৃত’ বলে অভিহিত করছেন। কারও মৃত্যুর পর এমন শব্দ ব্যবহার করা অমানবিকতার উদাহরণ। মনুষ্যত্ব মরে গিয়েছে। তনুশ্রী দত্ত, আপনি লন্ডন যেতে পারেন, লখনউ যেতে পারেন, লাইভ শো করতে পারেন, আপনার প্রতি কারও কোনও আগ্রহ নেই। কিন্তু গোটা ভারত এখন নানাজিকে নিয়ে জানতে আগ্রহী। আপনার মতো লোকেরাই ভারতীয় চলচ্চিত্র শিল্পের সুনাম নষ্ট করছেন। নানাজি একজন অসাধারণ অভিনেতা ছিলেন। তিনি নিজের যোগ্যতাতেই নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। আজ পর্যন্ত আমাদের চলচ্চিত্র জগতে কোনও মৃত্যুর পর কেউ এমন বিবৃতি দেয়নি। আপনিই প্রথম, আমরা প্রার্থনা করি আপনি যেন শেষ হয়ে যান। এই ইন্ডাস্ট্রির লোকেরা জানেন এমন পরিস্থিতিতে কখন কী বলতে হয় এবং কখন চুপ থাকতে হয়। আপনার নিজের জিহ্বাকে সংযত রাখা উচিত ছিল।’ 

 

তনুশ্রীর ঘোর সমালোচনা করেছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। নানার মৃত্যুর পর, তনুশ্রী দত্ত সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে জানিয়েছিলেন, ‘আমি খবরটা শুনেছি, কিন্তু আমি এখন লখনউতে আমার কাজে মনোযোগ দিতে চাই। আমার চিন্তা হচ্ছে, সন্ধ্যার মধ্যে মিডিয়া ‘ইভিল ডেড’ নিয়ে কতটা আগ্রহী হয়ে উঠবে।’ অভিনেতার এই মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের ঝড় উঠেছে। 

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪