জন্মদিনে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে স্মরণ মমতার

গোয়া বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই তিনদিনের সফরে এই দ্বীপ রাজ্যে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো

Share:

নিজস্ব প্রতিনিধি: গোয়া বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই তিনদিনের সফরে এই দ্বীপ রাজ্যে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গোয়ায় সংগঠনের কাজ দেখতে গিয়েছেন মমতা। আর কিছুক্ষণের মধ্যেই গোয়ায় কর্মসূচি শুরু করবেন, তার আগেই সেখানকার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দেশের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্করকে স্মরণ করলেন মমতা। গোয়ার প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী পারিক্করের জন্মদিনে মমতার করা এই টুইট যথেষ্ট উল্লেখযোগ্য।

টুইটে মমতা লিখেছেন, ‘গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও দেশের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্করকে তার জন্মদিনে স্মরণ করছি।’ তৃণমূল কংগ্রেসের তরফে ত্রিপুরার তুলনায় বেশি জোর দেওয়া হচ্ছে গোয়াতে। সমুদ্র সৈকত রাজ্যে ক্ষমতা দখলের জন্য বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেস। তাই বারবার সেই রাজ্যে সংগঠনের কাজ দেখতে যাচ্ছেন খোদ তৃণমূল নেত্রী। রবিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পানাজি পৌঁছান। রাতে বিশ্রাম নিয়ে সোম সকাল থেকেই ঠাসা কর্মসূচি রয়েছে মমতার। সোম ও মঙ্গলবার তিনি গোয়ায় বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দেবেন। যার বেশিরভাগটাই দলীয় কর্মসূচি। গত রবিবার তৃণমূলের তরফে মমতার কর্মসূচি প্রকাশ করা হয়েছে। তাতেই জানা যাচ্ছে আগামী দুদিনে তিনটি জনসভায় বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি গোয়ায় দলীয় নেতৃত্বের সঙ্গেও সাংগাঠনিক বৈঠক করবেন এবং তাঁদের সামনে তৃণমূলের আগামী দিনের রূপরেখা তুলে ধরবেন। পাশাপাশি আজ দুপুরে তিনি গোয়ার ইন্টারন্যাশনাল সেন্টারে দক্ষিণ ভারতের সংবাদমাধ্যমের এডিটরদের সঙ্গেও আলোচনা সভায় যোগ দেবেন।

দুর্বল উজবেকিস্তানকে ৩-১ গোলে হারাল কলম্বিয়া

স্টেডিয়ামে বসে কালাজাদু করছেন ঘানার দর্শক? ভাইরাল ভিডিও ঘিরে শুরু চর্চা

মেসি-কাণ্ডে দায় কার? ইকো পার্কে একের পর এক ইস্যুতে মুখ খুললেন দিলীপ ঘোষ

রাজ্যসভার তিন আসনে আজ ভোট, ঝাড়খণ্ডে ক্রস ভোটিংয়ের আশঙ্কায় থরহরিকম্প কংগ্রেস শিবিরে

ভয় দেখিয়ে বিখ্যাত, মাত্র ৩৫ বছরেই না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী ডেভি চেজ

দিনমজুরের ছেলে এবার আন্তর্জাতিক অলিম্পিয়াডে, অভাবকে জয় করে নজির পড়ুয়ার

বিশ্বকাপের মাঝেই খারাপ খবর, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট