বউকে বাপের বাড়ি থেকে ফিরিয়ে এনে পিটিয়ে খুন স্বামীর

জানা গিয়েছে, আমরোহার বাইখেদা গ্রামের বাসিন্দা সুন্দর, দুই বছর আগেই মীনাকে বিয়ে করেন। তখন থেকেই যৌতুকের জন্যে মীনাকে অত্যাচার করতে শুরু করেন সুন্দর।

Share:

নিজস্ব প্রতিনিধি: চিকিৎসক হোক বা গৃহকর্মী, মেয়েদের সুরক্ষা যেন কোথাও নেই, নেই বাবার বাড়িতে, নেই স্বামীর বাড়িতেই। তাই আজকাল বেশিরভাগ মেয়েরাই আগে আর্থিক দিক সবল হয়ে তবেই বিয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু তাতেও মেয়েদের সুরক্ষা নেই, নিরাপত্তা নেই! কাজী জায়গাতেই নির্যাতিত হচ্ছে কেউ আবার কেউ পণের দাবিতে শ্বশুরবাড়িতে নির্যাতিত হচ্ছে। আজ থেকে ৫০ বছর আগেও মেয়েদের কোনও স্বাধীনতা ছিল না, আর এখন বিংশ শতাব্দীতেও মেয়েরা সুরক্ষিত নয়! অথচ চারিদিকে মেয়েদের সুরক্ষা নিয়ে কাজ করছে মানুষজন। বিশেষত, স্বাধীন দেশের বহু জায়গায় এখনও মেয়েরা শ্বশুরবাড়ির চোখে পণ্য। একজন পিতা, সারাজীবনের সঞ্চয়ের টাকা দিয়ে মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠায়। কিন্তু চাহিদা অনুযায়ী পণ দিতে না পারায় শ্বশুরবাড়িতেই মেয়েকে মরতে হয়। ভারতের বহু জায়গায় এখনও পণ প্রথা বর্তমান। যার জন্যে অল্প বয়সেই বলি হতে হয় নিষ্পাপ প্রাণকে। সম্প্রতি উত্তরপ্রদেশের আমরোহায় মর্মান্তিক ঘটনা ঘটে গেল।

টিভিএস অ্যাপাচি বাইক এবং যৌতুকের জন্য ৩ লক্ষ টাকার পণ দিতে না পারায় নববধূকে পিটিয়ে মেরে ফেললেন তাঁর স্বামী। জানা গিয়েছে, আমরোহার বাইখেদা গ্রামের বাসিন্দা সুন্দর, দুই বছর আগেই মীনাকে বিয়ে করেন। তখন থেকেই যৌতুকের জন্যে মীনাকে অত্যাচার করতে শুরু করেন সুন্দর। এ ঘটনাটি মীনা তাঁর বাবাকেও জানিয়েছিল। আর যৌতুক দিতে না পারায় মীনাকে রাখিবন্ধনের পর থেকে সোহারকায় তার বাবা-মায়ের বাড়িতেই রেখে এসেছিলেন সুন্দর। সুন্দর প্রতিদিন তাকে দেখতে যেতেন এমনকি তার শ্বশুরবাড়িতেও খাবার খেতেন।

এমনকী মীনাকে হত্যার আগে রবিবার রাতেও সুন্দর মীনাকে দেখতে যান এবং তাঁকে তার বাড়িতে ফিরিয়ে আনেন। এরপর যৌতুকের জন্য মীনাকে বাড়িতে নিয়ে এসে অত্যাচার শুরু করে। কিন্তু যৌতুকের ব্যবস্থা করতে না পেরে অবশেষে মীনাকে লাঠি দিয়ে পিটিয়ে শ্বাসরোধ করে হত্যা করে সুন্দর, এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়দের খুনের বিষয়টি পুলিশকে জানানোর পরে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মীনার পরিবার থানায় পৌঁছন। তার বাবা বিজয় খাদক বংশী পরে স্বামী, তার মা, বোন এবং আরও চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তার পরিবারের অভিযোগের ভিত্তিতে একটি পুলিশ মামলা দায়ের করা হয়েছে। তবে মীনার স্বামীর খোঁজে তল্লাশির পাশাপাশি মহিলার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা