মেট্রিমোনিয়াল সাইটে পুলিশ পরিচয়ে বন্ধুত্ব, হোটেলে ডেকে মহিলাকে ধর্ষণ, গ্রেফতার ধূর্ত ব্যক্তি

হিমাংশুর বিরুদ্ধে পালঘরের ওয়ালিভ থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। ওই মহিলার অভিযোগ, অভিযুক্ত তাঁকে বিয়ের প্রলোভন দেখিয়ে বেশ কয়েকবার হোটেলে ডেকে ধর্ষণ করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেট্রিমোনিয়াল সাইটে প্রতারণার ফাঁদ, দিল্লির ক্রাইম ব্রাঞ্চের অফিসার সেজে মহিলাদের বিয়ের প্রস্তাব, অবশেষে নিজ শহর আমেদাবাদ থেকেই গ্রেফতার হলেন ধূর্ত ব্যক্তি। তাঁর বিরুদ্ধে ধর্ষণেরও অভিযোগ রয়েছে। বর্তমানে পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং আরও তদন্ত চালাচ্ছে। পুলিশ জানিয়েছে, ধূর্ত ব্যক্তির নাম হিমাংশু যোগেশভাই পাঞ্চাল। তাঁর বয়স ২৬ বছর। অভিযোগ, হিমাংশু একটি ম্যাট্রিমোনিয়াল সাইটের দীর্ঘদিনের মেম্বার। আর এই ম্যাট্রিমোনিয়াল সাইটের মাধ্যমেই মহিলাদের সঙ্গে বন্ধুত্ব করতেন।

মেয়েদের কাছে নিজেকে দিল্লি পুলিশের সাইবার সেলের একজন অফিসার হিসেবে পরিচয় দিতেন। এরপর মেয়েদের বিয়ের স্বপ্ন দেখিয়ে তাঁদের আস্থা অর্জন করতেন। এরপর দেখা করার অজুহাতে তাঁদের হোটেলে ডাকতেন এবং সেখানেই মেয়েদের শারীরিক এবং মানসিকভাবে শোষণ করতেন। কিন্তু কেউ কখনও হিমাংশুর বিরুদ্ধে আওয়াজ তোলেননি। কিন্তু সম্প্রতি হিমাংশুর কীর্তি ফাঁস করলেন তাঁর দ্বারা নিপীড়িত আরেকজন মহিলা। হিমাংশুর বিরুদ্ধে পালঘরের ওয়ালিভ থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। ওই মহিলার অভিযোগ, অভিযুক্ত তাঁকে বিয়ের প্রলোভন দেখিয়ে বেশ কয়েকবার হোটেলে ডেকে ধর্ষণ করেছে।

অভিযুক্ত মহিলাকে একটি নকল হিরের হারও উপহার দিয়েছিলেন। প্রেমের অভিনয় করেছিলেন তাঁর সঙ্গে। পুলিশ তদন্তে জানা যায়, হিমাংশু এইভাবে প্রায় এক ডজন মহিলার সঙ্গে প্রতারণা করেছেন। অভিযুক্তের পদ্ধতি খুবই নিখুঁত ছিল। সে প্রথমে মহিলাদের সঙ্গে বন্ধুত্ব করতে, এরপর তাঁদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলত, এরপর তাঁদের সঙ্গে প্রতারণা করে অদৃশ্য হয়ে যেত। মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ হিমাংশুর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। পুলিশ কারিগরি তদন্তের মাধ্যমে অভিযুক্তকে খুঁজে বের করে এবং অবশেষে তাঁকে আমেদাবাদ থেকে গ্রেফতার করে। বিষয়টি নিয়ে আরও তদন্ত করছে পুলিশ।

সরকারি কর্মীরা পেলেও শিক্ষকদের ডিএ বাকি কেন? সরকারপোষিত স্কুল নিয়ে রাজ্যের কাছে জবাব তলব হাই কোর্টের

মৃত্যুর ৯ বছর পর পর্দায় ফিরলেন টম অল্টার, অবশেষে মুক্তি পেল শেষ ছবি ‘ডায়াল ১৯৭৫’

ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়নি ৯ আবাসিকের, ‘শিখা ইন’ কাণ্ডে ময়নাতদন্তে নয়া তথ্য

ছররা গুলি ইস্যুতে এফআইআর দায়ের করেনি পুলিশ, থানার বাইরে ধর্নায় রাহুল গান্ধি

৮ বছর পর ফের মাঠে নামছেন রোনালদিনিও, কোন ক্লাবের হয়ে খেলবেন তিনি?

‘একনায়কতন্ত্র চলছে’, ISF-র সঙ্গ ছেড়ে বিস্ফোরক দাবি ‘তাজা নেতা’ আরাবুলের

গরম ভাতে অমৃত! চটপট বানিয়ে নিন ইলিশের লেজা ভর্তা

সরকারি হাসপাতালে নার্সের উপর হামলা, চড় মেরে পালাল যুবক, CCTV-তে ধরা পড়ল ভয়ানক দৃশ্য

‘দেশবিরোধী শ্লোগান উঠলেই যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক’, হুঁশিয়ারি দিলীপের

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পেরুতে, কেঁপে উঠল লিমা-সহ একাধিক এলাকা

হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর ফের জেলে ইমরান খান

অভিষেকের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য

বালিগঞ্জে ভুয়ো কল সেন্টারে হানা পুলিশের, বিদেশিদের প্রতারণার অভিযোগে গ্রেফতার ৪

দীর্ঘ চার মাস পর চোট কাটিয়ে ইউএস ওপেনে ফিরছেন টেনিস তারকা আলকারাজ