৮ বছর পর ফের মাঠে নামছেন রোনালদিনিও, কোন ক্লাবের হয়ে খেলবেন তিনি?

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুটবলপ্রেমীদের জন্য যেন পুরনো দিনের নস্টালজিয়া ফিরে আসছে! অবসরের ঘোষণার প্রায় আট বছর পর এবং শেষ ম্যাচের ১১ বছর পর ফের মাঠে ফিরছেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনিও। ৪৬ বছর বয়সে ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নার সঙ্গে যুক্ত হয়েছেন তিনি।বৃহস্পতিবার ইতালির রাভেন্নার একটি সমুদ্রসৈকতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে রোনালদিনিওকে নিজেদের নতুন তারকা হিসেবে পরিচয় করিয়ে দেয় ক্লাব। প্রবল বৃষ্টিও দর্শকদের আটকে রাখতে পারেনি। অনুষ্ঠানে প্রায় ৬ হাজার মানুষ উপস্থিত ছিলেন। দিনটির নাম দেওয়া হয়েছিল ‘রোনালদিনিও ডে’। মঞ্চে উঠে রাভেন্নার ১০ নম্বর জার্সি হাতে নিয়ে ছবি তোলেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলীয় তারকা।

রোনালদিনিওর শেষ ম্যাচ হয়েছিল ২০১৫ সালের সেপ্টেম্বরে, ব্রাজিলের ফ্লুমিনেন্সের হয়ে। এরপর বিভিন্ন প্রদর্শনী ম্যাচ ও ফুটসাল ম্যাচে তাঁকে দেখা গেলেও পেশাদার ফুটবল থেকে দূরেই ছিলেন তিনি। অবশেষে ২০১৮ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিক ভাবে অবসরের ঘোষণা করেন। এবার সেই রোনালদিনিওই আবার মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। রাভেন্নায় যোগ দেওয়ার পর তিনি জানিয়েছেন, নতুন সতীর্থদের সঙ্গে সময় কাটাতে পেরে তিনি উচ্ছ্বসিত। তাঁর কথায়, দলটির মধ্যে ভাল ফল করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং তিনি সেই লক্ষ্যেই সতীর্থদের সাহায্য করতে চান। তবে ঠিক কবে তাঁকে মাঠে দেখা যাবে, তা এখনও নিশ্চিত নয়। খেলবেন কি না, সেই সিদ্ধান্ত কোচের উপরই ছেড়ে দিয়েছেন রোনালদিনিও। ইতালিতে ফিরে আসার অনুভূতিও তাঁর কাছে বিশেষ বলে জানিয়েছেন তিনি। 

আরও পড়ুন: দীর্ঘ চার মাস পর চোট কাটিয়ে ইউএস ওপেনে ফিরছেন টেনিস তারকা আলকারাজ

তবে নিজের ৩০০তম গোলের কথাও ভুলছেন না। রোনালদিনিও বলেছেন, ‘দেখতেই পাচ্ছেন, আমি ভাল ফিট আছি। ভাল অনুভব করছি। যদি ৩০০তম গোলটি করতে পারি, তাহলে আরও ভাল হবে।’ ব্রাজিলের হয়ে রোনালদিনিওর গোলসংখ্যা ৩৩। ক্লাব ফুটবলে বার্সেলোনার জার্সিতে ৯৪ এবং এসি মিলানের হয়ে ২৪ গোল করেছেন তিনি। এ ছাড়াও পিএসজি, গ্রেমিও ও আতলেতিকো মিনেইরোর মতো ক্লাবেও খেলেছেন এই তারকা। ব্রাজিলীয় সংবাদমাধ্যম ও গ্লোবোর পরিসংখ্যান অনুযায়ী, পেশাদার কেরিয়ারে ৭৮৭ ম্যাচে রোনালদিনিওর গোল ২৯৯টি। অর্থাৎ তিনশোর মাইলফলক থেকে মাত্র এক গোল দূরে রয়েছেন তিনি।

সরকারি কর্মীরা পেলেও শিক্ষকদের ডিএ বাকি কেন? সরকারপোষিত স্কুল নিয়ে রাজ্যের কাছে জবাব তলব হাই কোর্টের

মৃত্যুর ৯ বছর পর পর্দায় ফিরলেন টম অল্টার, অবশেষে মুক্তি পেল শেষ ছবি ‘ডায়াল ১৯৭৫’

ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়নি ৯ আবাসিকের, ‘শিখা ইন’ কাণ্ডে ময়নাতদন্তে নয়া তথ্য

ছররা গুলি ইস্যুতে এফআইআর দায়ের করেনি পুলিশ, থানার বাইরে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

‘একনায়কতন্ত্র চলছে’, ISF-র সঙ্গ ছেড়ে বিস্ফোরক দাবি ‘তাজা নেতা’ আরাবুলের

গরম ভাতে অমৃত! চটপট বানিয়ে নিন ইলিশের লেজা ভর্তা

সরকারি হাসপাতালে নার্সের উপর হামলা, চড় মেরে পালাল যুবক, CCTV-তে ধরা পড়ল ভয়ানক দৃশ্য

অভিষেকের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য

‘দেশবিরোধী শ্লোগান উঠলেই যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক’, হুঁশিয়ারি দিলীপের

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পেরুতে, কেঁপে উঠল লিমা-সহ একাধিক এলাকা

হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর ফের জেলে ইমরান খান

৮ বছর পর ফের মাঠে নামছেন রোনালদিনিও, কোন ক্লাবের হয়ে খেলবেন তিনি?

বালিগঞ্জে ভুয়ো কল সেন্টারে হানা পুলিশের, বিদেশিদের প্রতারণার অভিযোগে গ্রেফতার ৪

দীর্ঘ চার মাস পর চোট কাটিয়ে ইউএস ওপেনে ফিরছেন টেনিস তারকা আলকারাজ