ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়নি ৯ আবাসিকের, ‘শিখা ইন’ কাণ্ডে ময়নাতদন্তে নয়া তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: তারাপীঠের পর কলকাতা! গত মঙ্গলবার (১৮ অগস্ট) গভীর রাতে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছে তিলোত্তমা। নিউ মার্কেটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৯ জনের। প্রাথমিকভাবে জানা গিয়েছে, শর্ট সার্কিটের কারণে হোটেলে আগুন লেগেছে। আর ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা গিয়েছেন তাঁরা। এরপর থেকেই ওই হোটেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনায় জোরকদমে তদন্তে নেমেছে পুলিশ। তবে নিহতদের ময়নাতদন্তের রিপোর্ট অন্য কথা বলছে।

রিপোর্ট বলছে, ঘুমন্ত অবস্থায় শ্বাসের সঙ্গে বিষাক্ত ধোঁয়া রক্তে মিশে যাওয়ার ফলেই মৃত্যু হয়েছে সকলের। নিহতদের সকলের দেহে পোড়ার চিহ্ন মিলেছে। যদিও অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে মৃত্যু হয়, সেটাই স্বাভাবিক। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, তাঁরা কেউই সরাসরি আগুনে পুড়ে মারা যাননি। অর্থাৎ অগ্নিদগ্ধে তাঁদের মৃত্যু হয়নি। চিকিৎসক বিশেষজ্ঞরা পুলিশকে জানিয়েছেন, ধোঁয়া সহ্য করতে না পেরে এক সময় মৃতরা সকলেই অচৈতন্য হয়ে পড়েন। তখনও দাউদাউ করে জ্বলছিল হোটেল। আগুনের তীব্র তাপে অচৈতন্য আবাসিকদের শরীর পুড়তে শুরু করে। কিন্তু শরীর পুড়লেও তাঁরা তা অনুভব করতে পারেননি। ফলে কারও আর্তনাদের আওয়াজ শোনা যায়নি। তবে কেউ সরাসরি আগুনে ঝলসে যাননি। বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাসের কারণে দমবন্ধ হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে।

ময়নাতদন্তের রিপোর্ট দেখে তেমনটাই জানিয়েছেন তদন্তকারী অফিসারেরা। প্রসঙ্গত, গত মঙ্গলবার রাত ঠিক পৌনে ২টো নাগাদ নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে আগুন লাগে। বাইরে বেরোনোর সুযোগ না পেয়ে ভিতরেই আটকে পড়েন আবাসিকরা। কেউ জানলা দিয়ে বেরনোর চেষ্টা করেন। কেউ সিঁড়ি বেয়ে নামার চেষ্টা করেন। দমকল পৌঁছনোর আগেই ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয় ৯ জনের, তাঁদের মধ্যে ৮ জন বাংলাদেশি ছিলেন। একজন ঝাড়খণ্ডের বাসিন্দা। পুলিশ ও দমকলের চেষ্টায় উদ্ধার করা হয় আবাসিকদের। কিন্তু কাউকে বাঁচানো যায়নি। 

বন্দুক দেখিয়ে বাড়ি দখল করে নেওয়ার অভিযোগ, নৈহাটির ‘ত্রাস’ বিষ্ণু অধিকারীকে খুঁজছে পুলিশ

সরকারি কর্মীরা পেলেও শিক্ষকদের ডিএ বাকি কেন? সরকারপোষিত স্কুল নিয়ে রাজ্যের কাছে জবাব তলব হাই কোর্টের

মৃত্যুর ৯ বছর পর পর্দায় ফিরলেন টম অল্টার, অবশেষে মুক্তি পেল শেষ ছবি ‘ডায়াল ১৯৭৫’

ছররা গুলি ইস্যুতে এফআইআর দায়ের করেনি পুলিশ, থানার বাইরে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

৮ বছর পর ফের মাঠে নামছেন রোনালদিনিও, কোন ক্লাবের হয়ে খেলবেন তিনি?

‘একনায়কতন্ত্র চলছে’, ISF-র সঙ্গ ছেড়ে বিস্ফোরক দাবি ‘তাজা নেতা’ আরাবুলের

গরম ভাতে অমৃত! চটপট বানিয়ে নিন ইলিশের লেজা ভর্তা

সরকারি হাসপাতালে নার্সের উপর হামলা, চড় মেরে পালাল যুবক, CCTV-তে ধরা পড়ল ভয়ানক দৃশ্য

‘দেশবিরোধী শ্লোগান উঠলেই যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক’, হুঁশিয়ারি দিলীপের

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পেরুতে, কেঁপে উঠল লিমা-সহ একাধিক এলাকা

হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর ফের জেলে ইমরান খান

অভিষেকের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য

বালিগঞ্জে ভুয়ো কল সেন্টারে হানা পুলিশের, বিদেশিদের প্রতারণার অভিযোগে গ্রেফতার ৪

দীর্ঘ চার মাস পর চোট কাটিয়ে ইউএস ওপেনে ফিরছেন টেনিস তারকা আলকারাজ