দেশের ৭০ কোটি সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য চুরির মূলপাণ্ডা পাকড়াও

ধৃতের কাছ থেকে দুটি মোবাইল ফোন, দুটি ল্যাপটপ ও সরকারের ১৩৫ শ্রেণির সংবেদনশীল তথ্য বাজেয়াপ্ত করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: প্যান কার্ডধারী থেকে শুরু করে পড়ুয়া, প্রতিরক্ষা সংক্রান্ত সংস্থা থেকে শুরু করে দিল্লি বিদ্যু‍ৎ নিগমের গ্রাহক-সহ দেশের প্রায় ৭০ কোটি মানুষের ব্যক্তিগত তথ্য চুরির মূলপাণ্ডাকে পাকড়াও করল সাইবারাবাদ পুলিশ। শুক্রবার বিনয় ভরদ্বাজ নামে ওই জালিয়াত হরিয়ানার ফরিদাবাদে ‘ইন্সপায়ার ওয়েবজ’ নামে একটি ওয়েবসাইট খুলে চুরি করা তথ্য বিভিন্ন সংস্থাকে বিক্রি করতেন বলে দাবি করেছেন সাইবারাবাদ পুলিশের এক শীর্ষ আধিকারিক। ধৃতের কাছ থেকে দুটি মোবাইল ফোন, দুটি ল্যাপটপ ও সরকারের ১৩৫ শ্রেণির সংবেদনশীল তথ্য বাজেয়াপ্ত করা হয়েছে।

শনিবার সাইবারাবাদ পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ‘অভিযুক্ত বিনয় ভরদ্বাজের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই হ্যাকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য চুরি করে দেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছিল। দেশের ২৪টি রাজ্য এবং আটটি মহানগরের বাসিন্দাদের তথ্য হাতিয়ে নিয়েছিল। তার মধ্যে যেমন ছিলেন প্যান কার্ড হোল্ডাররা, তেমনই ছিল নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়া। এমনকী মোবাইল ব্যবহারকারী, ডি ম্যাট অ্যাকাউন্টধারী, বিভিন্ন ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড গ্রাহকরাও রয়েছেন।’

শুধু সাধারণ মানুষই নয়, প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্ত বিভিন্ন সংস্থা, জিএসটি দফতর সহ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের একাধিক সংস্থার গোপন তথ্যও হাতিয়ে নিয়েছিল ধৃত বিনয় ভরদ্বাজ। তার পরে ক্লাউড ড্রাইভ লিঙ্কের মাধ্যমে চড়া দামে বিক্রি করে দিতেন বিভিন্ন সংস্থাকে। কোন-কোন সংস্থাকে ব্যক্তিগত তথ্য বিক্রি করা হয়েছে তার হদিশ পাওয়ার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা