আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

মুখের ছবি দিয়েই হবে যাচাই, আধার কার্ডের নিয়মে বড়সড় বদল

নিজস্ব প্রতিনিধিঃ সম্প্রতি দেশে আধার-সম্পর্কিত প্রতারণার ঘটনা বেড়েই চলেছে। যেখানে স্ক্যামাররা আধার কার্ড নম্বর সংগ্রহ করার জন্য নিত্যনতুন ছক কষছে। আর তাদেরত প্রতারণার ফাঁদে পা দিয়ে আমজনতারা খোয়াচ্ছেন লক্ষাধিক টাকা ।  তাই জালিয়াতির হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে এবার  নিয়মের বদল করতে চলেছে আধার কর্তৃপক্ষ তথা  ইউআইডিএআই।

কী বদল হবে ? আগে আধার  যাচাই হত আঙুলের ছাপ কিংবা চোখের মণি  দিয়ে । কিন্তু এবার থেকে ফেস অথেন্টিকেশন  মাধ্যমে হতে চলেছে আধার যাচাইয়ের প্রক্রিয়া । আর এই কাজের জন্য ব্যবহার করা হতে পারে AI বা কৃত্তিম বুদ্ধিমত্তা । ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে টেলিকম সংস্থাগুলির সঙ্গেও আলোচনা পর্ব শুরু করেছে ইউআইডিএআই। মূলত, সুরক্ষিত লেনদেনের জন্য এই পথে হাঁটতে চলেছে  কর্তৃপক্ষ ।

এই বিষয় এক আধিকারিক জানিয়েছেন, আঙুলের ছাপ ও চোখের মণির তুলনায় অনেক বেশি সুরক্ষিত মুখের ছবি। আর এই কাজটি একমাত্র স্মার্টফোনে অ্যান্ড্রয়েড এবং আইওএস প্ল্যাটফর্ম মারফত করা  সম্ভব । যদিও কম আলোর মতো  সমস্যার কারণে এই পদ্ধতি সবসময় ব্যবহার করা যায় না। তাই এই পন্থায় ১০০ শতাংশ সাফল্য অধরা। কিন্তু ফেস অথেন্টিকেশন হলে অনেকটাই ঝুঁকি কমবে আধার যাচাইয়ের ক্ষেত্রে সাইবার হানা। জানা গিয়েছে, খুব শীঘ্রই আধারের বদল আনতে চলেছে  ইউআইডিএআই।

Published by:

Share Link:

More Releted News:

লোকাল ট্রেনেই মিলল ‘ফ্লাইট’-এর আমেজ! ইনফ্লুয়েন্সারের ‘এয়ার হোস্টেস’ হওয়ার ভিডিও ভাইরাল

গণনায় অশান্তি এড়াতে বড় পদক্ষেপ, ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে ভারত-ভুটান সীমান্ত

অফিসে ভুলেও মুখ খুলবেন না এই বিষয়গুলো নিয়ে! ভাইরাল অ্যামাজন কর্মীর ভিডিও

৯ বছরের নাবালিকাকে জোর করে গোপনাঙ্গ স্পর্শের চেষ্টা, গ্রেফতার পুলিশের সহকারী কমিশনার

প্রশ্নফাঁসের নামে প্রতারণা, লখনউতে এসআই-হোম গার্ড পরীক্ষাকাণ্ডে গ্রেফতার-২

সম্পত্তির লোভে মা-বাবাকে খুন করে দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ , গ্রেফতার ছেলে-বৌমা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ