এখনও অগ্নিগর্ভ মণিপুর, আরও ৫ দিন বন্ধ ইন্টারনেট

মণিপুর সরকারের তরফে মোবাইল এবং ব্রডব্যান্ড ইন্টারনেটের উপর নিষেধাজ্ঞা আরও পাঁচ দিন বাড়িয়ে দেওয়া হল।

Share:

নিজস্ব প্রতিনিধি: মণিপুরে শান্তি ফেরার কোনও লক্ষ্মণ আপাতত দেখা যাচ্ছে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সে রাজ্য ঘুরে আসার পর জাতি দাঙ্গায় আবারও অশান্ত হয়ে উঠল উত্তর পূর্বের এই রাজ্য। সেই আবহে সোমবার মণিপুর সরকারের তরফে মোবাইল এবং ব্রডব্যান্ড ইন্টারনেটের উপর নিষেধাজ্ঞা আরও পাঁচ দিন বাড়িয়ে দেওয়া হল। ভুয়ো খবর ছড়ানো রোধ করতে এই সিদ্ধান্ত বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে।

মণিপুরের স্বরাষ্ট্র দফতরের কমিশনার এইচ জ্ঞান প্রকাশের তরফে জারি করা একটি নির্দেশিকায় বলা হয়েছে ইন্টারনেটে নিষেধাজ্ঞা ১০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, রাজ্যের কিছু জায়গা থেকে এখনও অগ্নিসংযোগের খবর পাওয়া যাচ্ছে বলে মণিপুরের ডিজিপি সোমবার বলেছিলেন, সেই কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মানুষকে হিংসাত্মক কার্যকলাপে উদ্বুদ্ধ করতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি ব্যবহার করে গুজব এবং বিভ্রান্তি ছড়াতে পারে দেশবিরোধী এবং সমাজবিরোধী অংশ। তা রুখতে এই পদক্ষেপ বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য মণিপুরে প্রথম মোবাইল এবং ব্রডব্যান্ড ইন্টারনেটের উপর নিষেধাজ্ঞা জারি করা হয় ৩ মে। এসটি মর্যাদার (ST status) দাবিতে মেইতি এবং কুকি সম্প্রদায়ের মধ্যে জাতি দাঙ্গা শুরু হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছিল মণিপুর সরকার। দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত ৭৫ জন মানুষের মৃত্যু হয়েছে। ঘরছাড়া হয়েছেন ৩৫ হাজারের বেশি মানুষ। সে রাজ্যের বিভিন্ন জায়গায় কারফিউ বলবৎ রয়েছে। পাশাপাশি মোতায়েন করা হয়েছে সেনা।

জঙ্গলমহলে অবৈধভাবে বালি তোলা যাবে না, প্রশাসনকে কড়া নির্দেশ মন্ত্রী রাজেশ মাহাতোর

‘সংসারের সংকীর্তন’ ধারাবাহিকে কাঞ্চনের এন্ট্রি, কোন চরিত্রে দেখা যাবে অভিনেতাকে?

শৌচালয়ে মাসের পর মাস বন্দি গৃহবধূ, চরম নির্যাতন শ্বশুড়বাড়ির সদস্যদের

‘তারকেশ্বর মন্দির নিয়ে একাধিক ভাবনা চিন্তা রয়েছে’, জানালেন মুখ্যমন্ত্রী

তৃণমূলের প্রাক্তন বিধায়ককে লক্ষ্য করে ডিম, ব্যাপক চাঞ্চল্য নৈহাটিতে

সাত বছরের রামিসার যৌনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে জল দিয়ে ধুয়ে ফেলেছিল ধর্ষক

লক্ষ্মীর ভান্ডারের প্রাপ্য টাকা ৫ বছর ধরে ঢুকেছে অন্যের ব্যাংক অ্যাকাউন্টে, শোরগোল হরিশ্চন্দ্রপুরে

ভাইরাল হওয়ার নেশায় এবার গোগ্রাসে খড়-ভুসি খেয়ে ফেললেন যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে তোলাবাজি, জাঙ্গিপাড়ায় গ্রেফতার তৃণমূল কর্মী

কাটমানির টাকা ফেরত চেয়ে পড়ল পোস্টার,গৌড়বঙ্গ হকার্স কর্নারে চাঞ্চল্য

পিচ বানানোর সময় ভারসাম্য হারিয়ে রোলারের নীচে, অকালে শেষ ১৫ বছরের ক্রিকেটারের জীবন