মেইতেইদের বিক্ষোভে ফের উত্তাল মণিপুর, চলল রাবার বুলেট

Share:

নিজস্ব প্রতিনিধি, ইম্ফল: জাতিহিংসায় জর্জরিত মণিপুরে শান্তি যেন সত্যিই সোনার পাথরবাটি হয়ে দাঁড়িয়েছে। বুধবার মেইতেই জনগোষ্ঠীর বিক্ষোভকে কেন্দ্র করে ফের অগ্নিগর্ভ হয়ে উঠল চূড়াচন্দ্রপুর ও বিষ্ণুপুর। কার্ফু উপেক্ষা করেই নিরাপত্তা বাহিনীর ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট চালাতে বাধ্য হয় নিরাপত্তা রক্ষীরা। রাবার বুলেটের আঘাতে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়ছেন।

গত ৩ মে থেকে যুযুধান দুই জনগোষ্ঠী কুকি এবং মেইতেইদের মধ্যে সংঘর্ষে অগ্নিগর্ভ মণিপুর। বিজেপি শাসিত উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্যে জাতিহিংসায় এখনও পর্যন্ত দুই শতাধিক নিরীহ মানুষের প্রাণ ঝরেছে। যুযুধান দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ রুখতে বিষ্ণুপুর ও চূড়াচন্দ্রপুরের মাঝে ব্যারিকেড গড়েছে নিরাপত্তা বাহিনী। ওই ব্যারিকেডের কারণে গ্রামে যাতায়াতে অসুবিধা হচ্ছে বলে অভিযোগ তুলে এদিন বিক্ষোভের ডাক দিয়েছিল মেইতেইদের বিভিন্ন সামাজিক সংগঠনের সমন্বয় সমিতি।

বিক্ষোভ ঠেকাতে কার্ফু জারি করেছিল প্রশাসন। রাজ্য সরকারের পক্ষ থেকেও মেইতেইদের বিক্ষোভ কর্মসূচি বাতিল করার অনুরোধ জানানো হয়েছিল। বিক্ষোভ পরিস্থিতিকে নতুন করে অশান্ত করতে পারে বলে আশঙ্কা করেছিলেন প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। কিন্তু প্রশাসনের আর্জিত কর্ণপাত করেনি মেইতেইদের সংগঠন কোকোমি। এদিন বিকেলে বেশ কয়েক হাজার মেইতেই বিক্ষোভকারী ব্যারিকেড ভাঙার চেষ্টা করতেই উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে কাঁদানে গ্যাস ও পরে রাবার বুলেট ছোড়েন নিরাপত্তা রক্ষীরা। রাবার বুলেটে একাধিক বিক্ষোভকারী আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায়