Loading live market data...
Loading active stocks...
Connecting...

পদত্যাগ করেছেন ডিরেক্টর মঞ্জু আগরওয়াল, জানিয়ে দিল পেটিএম

Share:

নিজস্ব প্রতিনিধি : পদত্যাগ করেছিলেন আগেই। এবার ডিরেক্টর মঞ্জু আগরওয়ালের পদত্যাগ করার কথা সোমবার সংবাদ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানিয়েও দিলেন ফিন্যানশিয়াল টেকনোলজি কোম্পানি পেটিএম। রিজার্ভ ব্যাঙ্কের কড়া নিষেধাজ্ঞার মধ্যেই সংস্থার ডিরেক্টরের পদত্যাগের খবরটি প্রকাশ্যে এল।

এর আগেই ফিন্যানশিয়াল টেকনোলজি কোম্পানির তরফে জানানো হয়েছিল, ব্যক্তিগত কাজের দরুণ গত পয়লা ফেব্রুয়ারি পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের বোর্ড থেকে পদত্যাগ করেছেন মঞ্চু আগরওয়াল। এরপর আরও একটি খবর প্রকাশ্যে আসে। সেখানে জানা যায়, কোম্পানির তরফে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। প্রাক্তন সেবি চেয়ারম্যান এম দামোদরনের নেতৃত্বে এই উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির কাজ হবে কোম্পানি পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন বিষয় পর্যালোচনা করা। এত কিছুর পরেও ব্যক্তিগত স্তরে পদত্যাগের বিষয়টি সম্পর্কে কিছু জানা যাচ্ছিল না। শেষ পর্যন্ত সোমবার নিজের পদত্যাগের বিষয়টি সংবাদমাধ্যমের সামনে এল। এদিন ফিন্যানশিয়াল টেকনোলজি কোম্পানির তরফেও এই কথা জানিয়ে দেওয়া হয়েছে।

২০২১ সালের মে মাস মাস থেকে পেটিএমের সঙ্গে যুক্ত ছিলেন মঞ্জু আগরওয়াল। গত ৩১ জানুয়ারি রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছিল, ২৯ ফে্ব্রুয়ারি থেকে পেটিএমে অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ হয়ে যাবে। রিজার্ভ ব্যাঙ্কের তরফে পেটিএমকে বেশ কিছু গাইডলাইনও বেঁধে দেওয়া হয়। সেই সব গাইডলাইন মেনে চলার বার্তাও দেওয়া হয়। রিজার্ভ ব্যাঙ্কের এই কড়া নির্দেশিকার পরই পদত্যাগ করেছিলেন মঞ্জু আগরওয়াল।

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত