দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Manmohan Singh Funeral: চোখের জলে মহাপ্রস্থানের দেশে পাড়ি মনমোহনের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কবিগুরু কবেই লিখে গিয়েছিলেন, ‘এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান’। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে চোখের জলে শেষ বিদায় জানানোর শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে। আজ শনিবার লালকেল্লার পিছনে দিল্লির নিগম বোধ ঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে প্রয়াত নেতার। আর আগে কংগ্রেসের সদর কার্যালয়ে নিয়ে আসা হবে নশ্বর দেহ। প্রয়াত প্রাক্তন প্রধনমন্ত্রীর শেষ কৃত্যের সর্বশেষ আপডেট আপনাদের কাছে পৌঁছতে নজর রাখুন ‘ এই মুহূর্ত‘- তে

  • 12:57 PM (IST) - 28 Dec 2024


    ২১ বন্দুকে গান স্যালুট দিয়ে বিদায় মনমোহনকে

    দিল্লির নিগম বোধ ঘাটে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে ২১ বন্দুকে গান স্যালুট  দিয়ে জানাল হল বিদায়।

  • 11:05 AM (IST) - 28 Dec 2024


    মনমোহনের প্রতি শ্রদ্ধা নিবেদনে অর্ধনমিত থাকবে সিঙ্গাপুরের পতাকা

    প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংহের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সিঙ্গাপুরের পতাকা অর্ধনমিত রাখা হবে। এমনটাই জানিয়েছেন ভারতে নিযুক্ত হাইকমিশনার সাইমন ওং।

  • 12:11 PM (IST) - 28 Dec 2024


    মনমোহনকে শেষ শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি

    দেশের  প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে নিগম বোধ ঘাটে শেষ শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এছাড়াও এদিন মনমোহনকে শ্রদ্ধা জানান উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ, লোকসভার স্পিকার ওম বিড়লা সহ একাধিক শীর্ষ নেতৃত্বা ।

  • 11:59 AM (IST) - 28 Dec 2024


    নিগম বোধ ঘাটে পৌঁছালেন মোদি

    মনমোহন সিংহের শেষকৃত্যে যোগ দিতে নিগম বোধ ঘাটে পৌঁছালেন প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি । রয়েছেন  দেশের শীর্ষ নেতৃত্বরা ।

  • 11:45 AM (IST) - 28 Dec 2024


    পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষযাত্রা প্রাক্তন প্রধানমন্ত্রীর

    নিগমবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে । সেখানে  উপস্থিত রয়েছেন   দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা । 

  • 11:34 AM (IST) - 28 Dec 2024


    নিগমবোধ ঘাটে পৌঁছল মনমোহনের নিথর দেহ,

    নিগমবোধ ঘাটে নিয়ে যাওয়া হল প্রাক্তন প্রধানমন্ত্রী  মনমোহন সিংয়ের নিথর দেহ । একটু পরেই শেষকৃত্য করা হবে। 

  • 11:14 AM (IST) - 28 Dec 2024


    মনমোহনকে শ্রদ্ধা জানাতে নিগমবোধে পৌঁছালেন শশী থারুর

    নিগমবোধ ঘাটে  প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছালেন  সাংসদ শশী থারুর।

     

  • 10:43 AM (IST) - 28 Dec 2024


    শেষ যাত্রায় মনমোহনের পরিবারের সঙ্গে রয়েছেন রাহুল

    প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংহের শেষ যাত্রা কংগ্রেস কার্যালয় থেকে আকবর রোড হয়ে ইন্ডিয়া গেট, ইন্ডিয়া গেট থেকে তিলক মার্গ, তিলক মার্গ হয়ে যাচ্ছে।  এই  অন্তিম যাত্রায়  তাঁর পরিবারের সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি । নিগম বোধ ঘাটে হবে প্রাক্তন প্রধানমন্ত্রী শেষকৃত্য ।

  • 10:34 AM (IST) - 28 Dec 2024


    নিগমবোধ ঘাটের  নিয়ে যাওয়া হচ্ছে মনমোহনের নিথর দেহ

    শেষকৃত্যের জন্য  নিগমবোধ ঘাটে নিয়ে যাওয়া হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংহের দেহ।  তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে রাস্তায় নেমেছে  মানুষের ঢল।

  • 10:07 AM (IST) - 28 Dec 2024


    কংগ্রেস কার্যালয় থেকে মনমোহনের শেষ যাত্রা শুরু

    শুরু হল শেষ যাত্রা ।  কংগ্রেস সদর দফতর থেকে বেরোল  প্রাক্তন প্রধানমন্ত্রী  মনমোহন সিংহের নিথর দেহ।

  • 9:58 AM (IST) - 28 Dec 2024


    মনমোহনকে শেষ শ্রদ্ধা জানালেন স্ত্রী এবং কন্যা

    কংগ্রেসের সদর দপ্তরে স্বামীকে শ্রদ্ধা জানাতে এলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংহয়ের স্ত্রী  গুরশরণ কাউর । সঙ্গে রয়েছেন মেয়ে দমন সিং।

  • 9:51 AM (IST) - 28 Dec 2024


    মনমোহনকে শেষ শ্রদ্ধা জানাতে  গিয়ে স্মৃতিচারণ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী

    প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংহকে শেষবার শ্রদ্ধা জানালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুশীল কুমার শিন্ডে। কংগ্রেস সদর দফতর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ' মনমোহন সিং সবার কথা শুনতেন। তিনি সর্বদা দরিদ্রদের কথা মাথায় রাখতেন। তাদের জন্য অনেক পরিকল্পনাও করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী।'

  • 9:38 AM (IST) - 28 Dec 2024


    মনমোহন সিংহকে শেষ শ্রদ্ধা জানালেন সোনিয়া-প্রিয়াঙ্কা গান্ধি

    কংগ্রেস কার্যালয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে শ্রদ্ধা জানালেন কংগ্রেস নেত্রী সনিয়া  গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধি ।

  • 9:33 AM (IST) - 28 Dec 2024


    কংগ্রেস কার্যালয়ে মনমোহনকে শেষ শ্রদ্ধা জানালেন রাহুল

    দিল্লিতে কংগ্রেস  সদর দপ্তরে  প্রাক্তন প্রধানমন্ত্রী  মনমোহন সিংহকে শেষ শ্রদ্ধা জানালেন কংগ্রেস নেতা তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধি ।

  • 9:23 AM (IST) - 28 Dec 2024


    কংগ্রেস কার্যালয়ে শায়িত মনমোহনের নশ্বর দেহ

    প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংহয়ের মরদেহ তাঁর বাসভবন থেকে এআইসিসি সদর দফতরে নিয়ে শায়িত রাখা হয়েছে। সেখানে তাঁকে শেষ বার সন্মান জানাবেন দলীয় নেতা এবং কর্মীরা ।

    Published by:

    Share Link:

    More Releted News:

    প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বাইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

    রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

    গর্ভপাতের পর অশালীন মন্তব্য ও ধর্মীয় পরামর্শের অভিযোগে চাঞ্চল্য TCS নাসিক কাণ্ডে

    ভোটগ্রহণের সময় বাড়ানোর আর্জি, মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি TVK প্রধান বিজয়ের

    লক্ষ্মীবারে ধাক্কা শেয়ার বাজারে, একধাক্কায় ৬২৫ পয়েন্ট পড়ল সেনসেক্স

    দু’দিনে ২ মহিলাকে ধর্ষণ, প্রকাশ্যে দিল্লিতে আমলার মেয়েকে খুনে অভিযুক্তের কুকীর্তি

    Advertisement
    এক ঝলকে
    Advertisement

    জেলা ভিত্তিক সংবাদ