সাংসদদের সাসপেনশনের প্রতিবাদে সংসদ ভবন থেকে বিজয় চক পর্যন্ত বিরোধীদের পদযাত্রা

Share:

নিজস্ব প্রতিনিধিঃসাংসদের গণ সাসপেনশনের প্রতিবাদে সংসদ ভবন থেকে বিজয় চক পর্যন্ত শুরু হয়েছে পদযাত্রা। তাদের হাতে রয়েছে “গণতন্ত্র বাঁচাও” লেখা একটি বড় ব্যানার এবং “সংসদ বন্দি, গণতন্ত্র বহিষ্কার” লেখা প্ল্যাকার্ড । এদিনের মিছিলের যোগদান করেছেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,’ আমরা বারবার লোকসভার স্পিকার, রাজ্যসভার চেয়ারম্যানকে অনুরোধ করছি যেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যেন  নিরাপত্তা লঙ্ঘন নিয়ে কোন বক্তব্য রাখে। তা না হয়ে সাংসদদের গণ সাসপেনশন করা হচ্ছে ।‘

গত ৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া  শীতকালীন অধিবেশনে ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার ১৪ জন, ১৮ ডিসেম্বর  সোমবার ৭৮ জন, ১৯ ডিসেম্বর মঙ্গলবার ৪৯ জন এবং বুধবার আরও দু’জন সংসদ সদস্যকে সাসপেন্ড করা হয়। গত ১৩ ডিসেম্বর লোকসভার নিরাপত্তা এড়িয়ে ২ জন অধিবেশন চলাকালীন সময় ঢুকে পড়ে। তাঁরা ক্যানিস্টার থেকে রঙিন ধোঁয়া বের করে লোকসভার মধ্যে। আর নিয়েই শুরু হয় তরজা । এরপর থেকেই সংসদের দুটি কক্ষে চলে লাগাতার বিরোধীদের বিক্ষোভ।

তাদের দাবি, সংসদে নিরাপত্তা  লঙ্ঘন  নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সংসদে ভাষণ দিতে হবে। সেই দাবির জেরেই একের পর এক সাংসদ লোকসভা এবং রাজ্য সভা থেকে সাসপেন্ড হচ্ছেন। তা নিয়ে বেড়ে চলেছে রাজনৈতিক উত্তেজনা। শীতকালীন অধিবেশন শেষ হবে ২২ ডিসেম্বর শুক্রবার। তারআগেই মোট ১৪৩ জন সাংসদ লোকসভা থেকে সাসপেন্ড হলেন। এর মধ্যে লোকসভার সাংসদ ৯৭ জন। তাই  সাংসদের গণ সাসপেনশন নিয়ে সরব হয়েছে বিরোধী শিবির।

‘আপনাদের শরীর ঠিক তো?’ অসুস্থতার গুজব নিয়ে মুখ খুললেন সলমান খান

বিশ্বকাপে হার নিয়ে প্রথম মুখ খুলেন মেসি, স্পেনের খেলা নিয়ে বললেন বড় কথা

‘ককরোচ জনতা পার্টি’র সংসদ ভবন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার, লাঠিচার্জ পুলিশের

‘আমাকে কনডম ছুড়ে মারা হয়েছে’, প্রশিক্ষণরত আইপিএস সহকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট, জানালেন সন্তানের নাম

মোবাইলের প্রলোভন দেখিয়ে শিশুকে ‘যৌন হেনস্থা’, গ্রেফতার অভিযুক্ত

দেশের যুবসমাজ নতুন রেকর্ড তৈরি করেছে: মোদি

বিশ্বকাপ জিতে ছোট ভাইকে কোলে তুলে চুমুতে ভরালেন ইয়ামাল, আনন্দে সামিল মা-প্রেমিকা

অনশন ভাঙার জন্য তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক, নিজে হাতে লিখলেন চিঠি

বাংলাদেশের পাসপোর্ট থেকে বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধের জলছবি মুছে দিল তারেক সরকার, ঠাঁই পেল জুলাই ষড়যন্ত্র

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

উত্তরে ভারী দুর্যোগের পূর্বাভাস! কলকাতায় হবে বৃষ্টি, কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর