৭৭ পেরিয়ে ৭৮-এ পা সোনিয়ার, জন্মদিনে শুভেচ্ছা জানালেন মোদি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ৭৭ পেরিয়ে শনিবার ৭৮ বছরে পা রাখলেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি। আর দেশের অন্যতম প্রভাবশালী নেত্রীকে সকাল থেকেই জন্মদিনের শুভেচ্ছা জানাতে শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রী থেকে শুরু করে বিশিষ্টজনেরা। সেই তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।এদিন সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ হ্যান্ডেলে প্রাক্তন কংগ্রেস নেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘সোনিয়াজিকে তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। তাঁর দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনা করি।’

শারীরিক অসুস্থতার কারণে গত কয়েক বছর ধরেই ধুমধামের সঙ্গে জন্মদিন পালন করা বন্ধ করে দিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী। এ বছরও তার ব্যতিক্রম ঘটছে না। ৭৮তম জন্মদিন তিনি নিজের পরিবারের সঙ্গেই পালন করবেন। যদিও নেত্রীর জন্মদিন পালনে কোমর কষে মাঠে নেমেছেন কংগ্রেসের কর্মীরা। একাধিক জায়গায় সোনিয়ার জন্মদিন উপলক্ষে রক্তদানের পাশাপাশি দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণের কর্মসূচিও নেওয়া হয়েছে। কোথাও-কোথাও অত্যু‍ৎসাহী কংগ্রেস কর্মীরা বিশাল মাপের কেক কেটে নেত্রীর জন্মদিন পালন করছেন।

ভারতীয় রাজনীতিতে এক সময়ে ক্ষমতাধর নেত্রী হিসাবেই পরিচিত ছিলেন সোনিয়া। যদিও গত কয়েক বছরেই রাজনীতিতে বেশ নিস্ক্রিয় তিনি। শারীরিক অসুস্থতার কারণে সদ্য সমাপ্ত পাঁচ রাজ্যের বিধানসভা ভোটেও প্রচারে যাননি। তবে তেলঙ্গানায় দলকে ভোট দেওয়ার জন্য বিডিয়ো বার্তায় বিশেষ আর্জি জানিয়েছিলেন। আর তাতে সাড়া দিয়ে তেলঙ্গানার ভোটাররা কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে এসেছেন। কৃতজ্ঞতা জানাতে গত ৭ ডিসেম্বর অসুস্থ শরীর নিয়েও তেলঙ্গানার মুখ্যমন্ত্রী পদে রেবন্থ রেড্ডির শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন।  

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩