বিধানসভা ও লোকসভা ভোটে কোনও দলের সঙ্গে জোটে যাবে না বসপা

রবিবার সাংবাদিক সম্মেলনে ঘোষণা বহেনজির

Share:

নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ: বিজেপি-বিরোধী জোটে বড়সড় ফাটল।

উত্তরপ্রদেশ-সহ কয়েকটি রাজ্যে বিধানসভা এবং ২০২৪-য়ের লোকসভায় বহুজন সমাজপার্টি এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। পার্টি সুপ্রিমো মায়াবতী রবিবার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন।

রবিবার ছিল বহেনজির ৬৭ তম জন্মদিন। জন্মদিন উপলক্ষ্যে বিএসপি সুপ্রিমো সাংবাদিক সম্মেলন ডাকেন। সাংবাদিক সম্মেলনে মায়াবতী বলেন- একটা কথা আপনাদের স্পষ্ট করে জানিয়ে রাখি। চলতি বছর বেশ কয়েকটি রাজ্য়ে বিধানসভা ভোট রয়েছে। বছর ঘুরলে লোকসভা ভোট। না বিধানসভা ভোটে বিএসপি অন্য কোনও রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠন করে প্রতিদ্বন্দ্বিতা করবে। না লোকসভা ভোটে। দুই ক্ষেত্রে বহুজন সমাজপার্টি এককভাবে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছে।

কেন সাংবাদিক সম্মেলন করে দল গৃহীত সিদ্ধান্তের কথা জানিয়ে দিতে হল, তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিএসপি সুপ্রিমো কংগ্রেস এবং কংগ্রেস ঘনিষ্ট কয়েকটি দলের চক্রান্তের উল্লেখ করেন। বলেন, কংগ্রেস এবং কংগ্রেস-ঘনিষ্ঠ কয়েকটি দলের তরফ থেকে বলা হচ্ছে, আসন্ন কয়েকটি রাজ্য়ে বিধানসভা এবং পরবর্তী লোকসভা ভোটে বহুজন সমাজপার্টির সঙ্গে জোট গঠন নিয়ে কথা চলছে। এটা পুরোপুরি ভিত্তিহীন। বিএসপি জাতীয়স্তরে বা রাজ্যস্তরে কোনও দলের সঙ্গে জোট গঠন করবে না। তাছাড়া অতীতে জোট গঠন করে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে দেখা গিয়েছে, বিএসপির  বাক্সে যে সংখ্য়ায় ভোট পড়ার কথা ছিল সেই ভোটে দলের বাক্সের পরিবর্তে অন্য দলের বাক্সে পড়েছে। বিএসপি ভুলের পুনরাবৃত্তি করতে চায় না। 

আরও পডু়নদ্রৌপদীর ‘মায়ায়’ পড়েছেন বহেনজি, সমর্থনের সিদ্ধান্তে বিরোধী জোটে ফাটল

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান বৈভবের, ভাঙলেন শচিনের রেকর্ড

‘হাসিনার সঙ্গে ফোনে কথা হয়নি, হেয় করতেই অসত্য প্রচার’, মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রপতি

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের